এক্সপ্লোর

পোষা কুকুরের কথা উল্লেখ করে নীরব মোদির জামিনের আর্জি জানান আইনজীবী!

লন্ডন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদির জামিনের ব্যবস্থা করার জন্য তাঁর পোষা কুকুরের কথাও উল্লেখ করেন আইনজীবীরা। কারণ, ইংল্যান্ডে সামাজিকভাবে পশুপ্রেমিকদের বিশেষ সম্মান আছে। সেটাই কাজে লাগানোর চেষ্টা করেন এই অভিযুক্ত। তা সত্ত্বেও অবশ্য জামিন মেলেনি। গতকাল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেস কোর্টের প্রধান বিচারপতি এমা আর্বাথনটের এজলাসে নীরবের আইনজীবী ক্লেয়ার মন্টগোমারি বলেন, ‘নীরব মোদির ছেলে চার্টারহাউসে (লন্ডনের স্কুল) পড়ত। সে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছে। বয়স্ক বাবা হিসেবে নীরবকে কুকুর পোষার অনুমতি দেওয়া হোক। তাঁর কোনও পদক্ষেপেই মনে হচ্ছে না পালিয়ে যাবেন। তিনি এই দেশে থাকার সুযোগ পেয়েছেন। অন্য কোনও দেশের নাগরিকত্বের আবেদন জানাননি তিনি। নীরবের উপর নজরদারি চালানোর জন্য তাঁর শরীরে ইলেকট্রনিক ট্যাগ লাগানো হোক। প্রয়োজন হলেই যে কোনও থানায় হাজিরা দিতে তৈরি নীরব। তিনি জামিনের শর্ত হিসেবে ১০ লক্ষ টাকা দিতেও তৈরি।’ নীরবের মতোই ঋণখেলাপি বিজয় মাল্যরও আইনজীবী মন্টগোমারি। তিনি নীরবের জামিনের জন্য অনেক চেষ্টা করেন। ভারতের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়, নীরবের জামিন মঞ্জুর করা হলে তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া তিনি এই মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন। তাই তাঁর জামিন মঞ্জুর করা উচিত নয়। বিচারপতি এই যুক্তি মেনে নিয়ে বলেন, ইতিমধ্যেই সাক্ষীদের প্রভাবিত এবং মোবাইল ফোন ও সার্ভার থেকে প্রমাণ লোপাট করা হয়েছে। এই কারণেই দ্বিতীয়বার নীরবের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। বিচারপতি হাল্কা মেজাজে ভারতের পক্ষ থেকে আদালতে থাকা আইনজীবীর কাছে জানতে চান, ভারতে প্রত্যর্পণ করা হলে মাল্য ও নীরবকে কি একই কারাগারে এক সেলে রাখা হবে? মাল্যকে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হবে বলে আগেই আদালতে জানিয়েছিল ভারত। সে কথা উল্লেখ করেই এই মন্তব্য করেন বিচারপতি।

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget