এক্সপ্লোর

Omicron Cases: করোনার পঞ্চম ঢেউয়ে ক্ষতবিক্ষত ইজরায়েল, ফের 'ওয়ার্ক ফ্রম হোম' চালু সে দেশে

Fifth Covid-19 Wave প্রাথমিকভাবে সংক্রমণ কমলেও  আচমকাই বৃদ্ধি পায় ওমিক্রন দাপট।

নয়া দিল্লি: ওমিক্রনের দাপটে ইজরায়েলের পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। পঞ্চম ঢেউয়ে রীতিমত নাজেহাল ইজরায়েল। রবিবার প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সে দেশের নাগরিকদের অবিলম্বে টিকা ডোজ সম্পূর্ণ করা এবং বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দিয়েছেন। সব রকম সতর্কতা অবলম্বন করতে ইজরায়েলবাসীকে নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী।

এক ভাষণে বেনেট বলেছিলেন যে গত মাসে যখন ওমিক্রন প্রথম শনাক্ত হয়েছিল তখন ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু প্রাথমিকভাবে সংক্রমণ কমলেও  আচমকাই বৃদ্ধি পায় ওমিক্রন দাপট। রবিবার, স্বাস্থ্য মন্ত্রকের একটি উপদেষ্টা কমিটি সুপারিশ করেছিল যে ইজরায়েল যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে 'লাল' তালিকাভুক্ত করে। ১৩৪টি ওমিক্রন কেস ধরা পড়েছে সে দেশে। ৩০৭ জনের দেহে এই ভাইরাস মিলতে পারে এমনটাই জানা গিয়েছে।  ১৬৭ জনের দেহে উপসর্গ দেখা গিয়েছে। 

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এও বলেন, "সংখ্যা এখনও বেশি নয় তবে এটি একটি খুব সংক্রামক রূপ। প্রতি দুই-তিন দিনে নিজেকে দ্বিগুণ গতিতে বাড়ছে। যেমনটা আমরা বিশ্বজুড়ে দেখছে এখন। এটা বলা সম্ভব যে পঞ্চম তরঙ্গ শুরু হয়েছে।"

অন্যদিকে, ওমিক্রন-আতঙ্কের মধ্যেই দিল্লিতে গত ৬ মাসের রেকর্ড ভাঙল করোনায় দৈনিক সংক্রমণ। পাশাপাশি, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫৩। ব্রিটেনে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। একদিনে আক্রান্ত ১২ হাজার ১৩৩ জন। এই নিয়ে ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭ হাজার ১০১। এই উদ্বেগের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে সংক্রমিত ৮২ হাজার ৮৮৬ জন। 

এই প্রেক্ষাপটে হয়ত অতটা তীব্র হবে না, তবে এর সংক্রমণ হার চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এমনই সতর্কবার্তা দিলেন দেশের একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এই পরিস্থিতিতে তাঁদের সতর্কবার্তা, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশবাসী যেমন সচেতন ছিল, ঠিক তেমনই সতর্ক থাকতে হবে। পিএসআরআই হাসপাতালের চিকিৎসক জি সি খিলানি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, পশ্চিম ইউরোপে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার তিন থেকে চার মাস পর ভারতে সংক্রমণ ছড়াতে দেখা গেছে। কাজেই, দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা যেমন সতর্ক ছিলাম, সেরকম সতর্ক থাকতে হবে।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget