এক্সপ্লোর

সুরক্ষার অজুহাতে লাহোরে দপ্তরের বাইরে ব্যারিকেড বসিয়েছিল সঈদের জামাত, সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে দিল পুলিশ

লাহোর: সুরক্ষার অজুহাত দেখিয়ে লাহোরে নিজেদের সদর দপ্তরের বাইরে এক দশকের বেশি আগে ব্যারিকেড বসিয়েছিল হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে আজ সেই ব্যারিকেড ভেঙে দিল পুলিশ। প্রধান বিচারপতি সাকিব নিসার পঞ্জাব পুলিশকে লাহোরে নিরাপত্তার নাম করে যেসব রাস্তা প্রাচীর বসিয়ে আটকে রাখা হয়েছিল, সব খুলে দিতে নির্দেশ দেন। তিনি পুলিশের আইজিকে বলেন, এই নির্দেশ পালনের রিপোর্ট জমা দিতে না পারলে আপনার ভাগ্য আদালতই ঠিক করবে। স্বয়ং মুখ্যমন্ত্রী চাইলেও আপনি আইজি পদে থাকতে পারবেন না। লাহোর পুলিশের ডিআইজি ডঃ হায়দর আশরফ জানান, শীর্ষ আদালতের নির্দেশ পালন করে পুলিশ জামাতের সদর কার্য্যালয় সহ ১৬টি স্থানে অবরোধ তুলে দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, কানাডায় বসবাসকারী ধর্মীয় নেতা ডঃ তাহিরুল কাদরি ও দেহরক্ষীর গুলিতে নিহত গভর্নর সলমন তাসিরের বাসভবনের সামনের ব্যারিকেডও তুলে দিয়েছে পুলিশ। চৌবুরজি এলাকায় জামাত দপ্তরের বাইরে বড় রাস্তা আটকে ব্যারিকেড তৈরির ফলে মোটরসাইকেল আরোহী, এলাকার বাসিন্দাদের হাঁটাচলায় খুব সমস্যা হচ্ছিল। কিন্তু জামাত কর্মীদের ভয়ে সম্ভবত কেউ আদালতে অভিযোগ জানাতে সাহস পায়নি এতদিন। তবে রাজনৈতিক, প্রভাবশালী লোকজনের রাস্তা আটকে রাখার ব্যাপারে স্বতঃপ্রনোদিত হয়ে এক মামলায় বিচারপতি নিসার যাবতীয় অবরোধ তুলে দিতে বলেন। পুলিশ জানায়, তারা জামাতের কাদসিয়া কার্যালয়ের বাইরের রাস্তার ওপর ব্যারিকেড সরানোর জন্য আদালতের নোটিস জামাতকে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget