এক্সপ্লোর

‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচিতে মোদিকে আক্রমণ করতেই বিদ্যুতের শক খেলেন পাকিস্তানের রেলমন্ত্রী!

৫ আগস্ট মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ভারত, পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের সিদ্ধান্তের পাল্টা পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমিয়ে দেয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারও করে।

ইসলামাবাদ: পাকিস্তানে শুক্রবার ‘কাশ্মীর ঘন্টা’ বা আওয়ার কর্মসূচি পালনের মধ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করার সময় ইলেকট্রিক শক খেলেন সে দেশের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করায় কাশ্মীরিদের প্রতি সমবেদনা, ‘সহানুভূতি’ জানাতে শুক্রবার পাকিস্তানে কাশ্মীর আওয়ার কর্মসূচি পালিত হয়। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, যা মুখে আসে, বলে দিতে অভ্যস্ত বলে পরিচিত রশিদ এক জনসভায় ভাষণে বলছিলেন, নরেন্দ্র মোদি, আপনার অভিসন্ধি আমাদের জানা। একথা বলা মাত্রই হাতে বিদ্যুতের শক খান তিনি। কিছুক্ষণ ভাষণ বন্ধ রাখেন, তবে কিছুক্ষণ বাদেই ভাষণ ফের শুরু করেন। বলেন, মনে হয়, কারেন্ট লেগেছিল। কিছুই হয়নি। মোদি এই সভা ভেস্তে দিতে পারবেন না। বৃহস্পতিবার রশিদ কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, পাকিস্তান-দুপক্ষকেই ‘ঠকাচ্ছেন’ বলেও কটাক্ষ করেন। দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরান খান, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষমতায় বহাল থাকার মধ্যেই কাশ্মীর ইস্যুর সমাধান হবে। কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিতেই সমঝোতা এক্সপ্রেস ও থর এক্সপ্রেস বন্ধ করা হয়েছে বলেও জানিয়ে দেন রশিদ। ৫ আগস্ট মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ভারত, পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের সিদ্ধান্তের পাল্টা পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমিয়ে দেয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারও করে। যদিও ভারত আন্তর্জাতিক দুনিয়াকে স্পষ্ট জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্ত তার ঘরোয়া ব্যাপার, পাকিস্তানকে বাস্তব মেনে নিতে হবে।

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget