এক্সপ্লোর

প্রধানমন্ত্রী পদে বহাল থাকার বৈধতা খারিজ: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ, বিপাকে শরিফ

ইসলামাবাদ: সুপ্রিম কোর্ট নিরাশ করল নওয়াজ শরিফকে। পানামা পেপার্স কেলেঙ্কারি ইস্যুতে সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই তাঁর পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বহাল থাকার বৈধতা খারিজ করে। শরিফ ছাড়াও তাঁর ছেলে হুসেইন, হাসান, মেয়ে মরিয়ম, মেয়েজামাই মহম্মদ সফদর ও পাক অর্থমন্ত্রী ঈশাক দারের বিরুদ্ধে পানামা কাণ্ডে দুর্নীতি মামলা দায়ের করতেও বলে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে শরিফ ও তাঁর ছেলেমেয়েরা যে পৃথক রিভিউ পিটিশন দিয়েছিলেন, সবগুলি আজ বাতিল করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি আসিফ সঈদ খান খোসার নেতৃত্বাধীন যে ৫ বিচারপতির বেঞ্চ শরিফের পার্লামেন্টের সদস্যপদ খারিজ করেছিল, গত সোমবার থেকে সেই বেঞ্চেই রিভিউ পিটিশনগুলির শুনানি হয়। রিভিউ পিটিশন নাকচ হওয়ায় প্রধানমন্ত্রী পদে থাকার বৈধতা খারিজের নির্দেশ চ্যালেঞ্জ করার আর কোনও আইনি রাস্তা নেই শরিফের। তবে আগামী বছরের সাধারণ নির্বাচনে তাঁর দল পিএমএল (এন) পার্লামেন্ট দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পেলে সংবিধান সংশোধন করে সাংসদ পদ খারিজের সময়সীমা আজীবন থেকে সীমিত সময়ের জন্য করিয়ে নিতে পারবেন। এদিনের শীর্ষ আদালতের সিদ্ধান্তের পর শরিফ পরিবার, ঈশাক দারকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর দায়ের করা দুর্নীতি মামলায় বিচারের মুখে দাঁড়াতে হবে। শুনানিতে শরিফের কৌঁসুলি সওয়াল করেন, যে বেতনই উনি কোনওদিন পাননি, তা না জানানোয় কী করে তাঁর পার্লামেন্টের সদস্যপদ খারিজ হতে পারে? কিন্তু আদালত তা গ্রাহ্য করেনি। তিনি এও দাবি করেন, সম্পত্তির কথা প্রকাশ না করায় শুধু শরিফের নির্বাচন বাতিল হতে পারে, তাঁকে বরখাস্ত করা যায় না। কিন্তু একমত হয়নি আদালত। আরও কয়েকটি টেকনিক্যাল কারণ দেখিয়ে আপত্তি জানান তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট ২৮ জুলাইয়ের রায়ই বহাল রাখে। এদিকে রবিবারই লাহোরে শরিফের সংসদীয় কেন্দ্রে উপনির্বাচন, যাতে তাঁর দলের টিকিটে লড়ছেন স্ত্রী কুলসুম নওয়াজ। বর্তমানে লন্ডনে চিকিত্সা চলছে ক্যান্সার আক্রান্ত কুলসুমের। প্রসঙ্গত, পাকিস্তানে পানামা পেপার্স ফাঁস হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, শরিফের ছেলেমেয়েরা বিদেশে বিপুল সম্পত্তি করেছেন, কোম্পানির মালিক হয়েছেন। পাক বিরোধীদের অভিযোগ, হিসাব বহির্ভূত অর্থেই কোম্পানি কিনেছেন তাঁরা।

সেরা শিরোনাম

Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget