এক্সপ্লোর

পাকিস্তানে সিন্ধপ্রদেশে ৫২ শতাংশের জোর করে ধর্মান্তরণ! আলোচনা সভায় উঠে এল এমনই তথ্য

ফোর্সড কনভারসন কমপ্লেন্টস অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম শীর্ষক আলোচনায় উঠে এসেছে, সাড়া ফেলার মতো এক তথ্য। পঞ্জাব প্রদেশে ধর্মান্তরণের হার সবচেয়ে বেশি।

ইসলামাবাদ: বিয়ের নামে ধর্মান্তরণ রুখতে অধ্যাদেশ এনেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। ছল-চাতুরির মাধ্যমে ধর্ম পরিবর্তন নিয়ে দেশের রাজনৈতিক মহলে যখন জোর চর্চা তখনই সামনে এল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ধর্মান্তরণের ছবিটা। এক সমীক্ষা অনুযায়ী, ৫২ শতাংশ ক্ষেত্রে জোর করে ধর্মান্তরণ হয় এখানে। সেন্টার ফর সোশ্যাল জাস্টিস নামে এক সংগঠন শনিবার অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করেছিল। ফোর্সড কনভারসন কমপ্লেন্টস অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম শীর্ষক আলোচনায় উঠে এসেছে, সাড়া ফেলার মতো এক তথ্য। পঞ্জাব প্রদেশে ধর্মান্তরণের হার সবচেয়ে বেশি। মহিলা, বিশেষ করে অপ্রা্প্তবয়স্ক মেয়েরা সবচেয়ে বেশি ধর্মান্তরণের শিকার। ১৯৭৩ সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতার বিষয়টি লঙ্ঘন করে পঞ্জাব প্রদেশে ধর্মান্তরণের ঘটনা আকছার ঘটে। ২০১৩ থেকে ২০২০ এই ৭ বছরে ১৬২টি ক্ষেত্রে জোর করে ধর্মান্তরণ করা হয়েছে বলে অভিযোগ। পঞ্জাবের পরেই রয়েছে সিন্ধ প্রদেশ। ৪৪ শতাংশ ক্ষেত্রে ধর্মান্তরণের ঘটনা ঘটে এখানে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ১.২৩ শতাংশ এবং বালুচিস্তানে ০.৬২ শতাংশ ধর্মান্তরণ হয় বলে জানাচ্ছে সেন্টার ফর সোশ্যাল জাস্টিস বা সিএসজে-র পরিসংখ্যান। গত সাত বছরে বাহাওয়ালপুরে ২১টি এমন ঘটনা ঘটেছে। তবে ধর্মান্তরণ যে পাকিস্তানের পঞ্জাব বা সিন্ধ প্রদেশের সমস্যা তা নয়, লাহোর, করাচির মতো শহরও এই সমস্যার বাইরে নয়। লাহৌরে ১৪টি, করাচিতে ১২টি, ফয়সালাবাদে ১০টি, হায়দরাবাদে ৮টি এবং থারপারকার, ঘটকি এবং কাসুতে ৬টি করে এমন ঘটনার খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সমীক্ষা। পরিসংখ্যান বলছে, জোর করে ধর্মান্তরণের শিকার হিন্দুরা। মোট যতজন ধর্মান্তরিত হয়েছেন তার ৫৪.৩ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। ৪৪.৪৪ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের। শিখ ও কালাস সম্প্রদায়ের ০.৬২ শতাংশ। নাবালকদের ক্ষেত্রে ধর্মান্তরণের হার সবচেয়ে বেশি। ৪৬.৩ শতাংশ নাবালককে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে সমীক্ষায় উল্লেখ। ১১-১৫ বছরের মধ্যে রয়েছে ৩২.৭ শতাংশ। ১৮ বছরের ঊর্ধেব রয়েছে ১৬.৬৭ শতাংশ যারা ধর্মান্তরণের শিকার।

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget