এক্সপ্লোর

জাতীয় সড়কে যুদ্ধবিমানের ওঠা-নামা, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান?

ইসলামাবাদ: পেশোয়ার ও রওয়ালপিন্ডির রাজপথে অবতরণ পাক বায়ুসেনার যুদ্ধ বিমানের। বৃহস্পতিবার এই ঘটনা পাকিস্তানজুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে। উরি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তানের সামরিক বাহিনী ‘সাজ সাজ’ রব তুলেছে বলে অনেকেই মনে করছেন। যুদ্ধের আশঙ্কা এতটাই ছড়িয়েছে যে পাকিস্তানের শেয়ার বাজারেও তার প্রভাব পড়েছে বলে ইসলামাবাদের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে। সামরিক আধিকারিকরা বলছেন, এটা রুটিন মহড়া মাত্র। কিন্তু  এতে সংশয় কাটছে না। দেশের বিভিন্ন মহলে সংশয় ছড়িয়ে পড়ার পরও পাক বায়ুসেনার মিডিয়া ডিরেক্টরেট মুখে কুলুপ এঁটেছে। সরকারি স্তরের নীরবতা জল্পনার আগুনে ঘৃতাহুতি দিয়েছে বলে ডন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও এক পদস্থ সামরিক আধিকারিক সংবাদপত্রটিকে জানিয়েছেন যে, বিগত কয়েকদিনে সতর্কতার মাত্রা বাড়ানোর কোনও খবর নেই। একইসঙ্গে তিনি বলেছেন, ভারতের সাম্প্রতিক হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ‘চূড়ান্ত নজরদারি’ চলছে। ডন জানিয়েছে, বায়ুসেনার এই মহড়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনের মধ্যে জানানো হবে। পেশোয়ার থেকে রওয়ালপিন্ডিগামী ১৫১ কিমি দীর্ঘ ইস্ট-ওয়েস্ট সড়ক এবং রাজধানী ইসলামাবাদের সঙ্গে লাহৌরের সংযোগকারী ৫০ কিমি দীর্ঘ সড়কে পাক বায়ুসেনার যুদ্ধবিমানগুলির অবতরণ ও উড়ান ঘিরে জল্পনা ছড়িয়েছে। সামরিক আধিকারিকরা বলেছেন, এটা ‘হাইমার্ক’ নামে রুটিন প্রশিক্ষণ মহড়া। প্রতি পাঁচ বছর অন্তর এই মহড়া হয়। এটাই পাক বায়ুসেনা বাহিনীর সবচেয়ে বড় মহড়া। এরজন্য কয়েকমাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। এই মহড়ার জন্যই দেশের উত্তরাংশে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ সংস্থা আকাশসীমা বন্ধ করে দেয়। এরফলে গিলগিট-বাল্টিস্তান ও স্কার্দুতে বিমান পরিষেবা বন্ধ করে দেয়  সেদেশের সরকারি সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ও অন্যান্য সংস্থা। পিআইএ-র এক পদস্থ আধিকারিক ডন-কে জানিয়েছেন, এই আকাশসীমা বন্ধের নোটিশ তিনদিন আগে দেওয়া হয়েছিল। পাক বায়ুসেনার এই মহড়ার জন্য দুটি সড়কও বন্ধ রাখার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও মোটরওয়ে পুলিশ প্রেস বিবৃতির মাধ্যমে একদিন আগে জানিয়েছিল। তবে, এর কারণ হিসেবে জানানো হয় যে, নির্মাণ কাজের জন্য সড়ক বন্ধ থাকবে। সব মিলিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় জল্পনার মাত্রা চড়ছে। সড়কে মিরাজ জেটের অবতরণ ও উড়ানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এরইমধ্যে আকাশসীমা বন্ধ করা এবং তারপর এই মহড়া পাকিস্তানজুড়ে জল্পনা চলছে যে, সেদেশের সশস্ত্র বাহিনী ভারতের সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget