এক্সপ্লোর

অভিযানে নেমে এবার সঈদের ধর্মীয় স্কুল, ডিসপেনসারির নিয়ন্ত্রণ নিচ্ছে পাকিস্তান সরকার

ইসলামাবাদ: রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ ঘোষিত ব্যক্তি, সংগঠনগুলির বিরুদ্ধে কতটা, কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে গত মাসে পাকিস্তান সফরে এসেছিল তাদের নিষেধাজ্ঞা সংক্রান্ত উচ্চ পর্যায়ের টিম। চাপে পড়ে এবার মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে জঙ্গি ঘোষণার পর তার ধর্মীয় শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রগুলির বিরুদ্ধে অভিযান শুরু হল পাকিস্তানে। পঞ্জাব সরকারের নির্দেশে রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন সঈদের জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের চালানো একটি ধর্মীয় স্কুল, চারটি ডিসপেনসারির নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। স্কুলটি তুলে দেওয়া হয়েছে আওকাফ বিভাগকে, যারা ধর্মীয় সম্পত্তির দেখভাল করে। ডেপুটি কমিশনার তালাত মেহমুদ গন্ডাল এ খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে দেশজুড়ে জামাতের সব দপ্তরের নিয়ন্ত্রণ হাতে নেওয়া পাকিস্তান সরকারের পক্ষে কঠিন হবে বলে ধারণা পর্যবেক্ষকদের। ডন-এর খবর, প্রাদেশিক সরকার রাওয়ালপিন্ডির চারটি ধর্মীয় স্কুলের তালিকা দেয় জেলা প্রশাসনকে। প্রশাসনের লোকজন ওই স্কুলগুলিতে যান। যদিও জামাতের দাবি, তাদের সঙ্গে সম্পর্ক নেই স্কুলগুলির। এক সরকারি কর্তা জানান, জামাত পরিচালিত সব ধর্মীয় স্কুলের পড়ুয়া, শিক্ষকদের ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখতে জেলা প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি ফালাহ ইনসানিয়াতের ডিসপেনসারিগুলির ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের যাবতীয় তথ্যও পরীক্ষার নির্দেশ দিয়েছে সরকার। সরকার ওইসব তথ্য খুঁটিয়ে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও আওকাফ বিভাগের সঙ্গে যৌথ টিম গড়েছে। অ্যাটক, চাকওয়াল, ঝিলাম জেলাতেও একই ধরনের অভিযান চলবে বলে জানান ওই অফিসার। পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ করা একাধিক সংস্থার বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ করেছে। তবে সঈদের স্কুল, ডিসপেনসারিগুলি কব্জা করে ফেলা শুরু হল ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি প্যারিসে হতে চলা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের জরুরি বৈঠকের মুখে। ভারত, আমেরিকা উভয়েই পাকিস্তানকে ওই ফোর্সের আন্তর্জাতিক অবৈধ আর্থিক লেনদেন ও সন্ত্রাসে মদত দেওয়া দেশের তালিকায় ফেলতে জোরদার প্রয়াস চালাচ্ছে। ২০১২-য় পাকিস্তানকে শেষ ওই তালিকায় উঠেছিল, ৩ বছর রাখা হয়েছিল তাদের। ফেডেরাল ক্যাবিনেট গতকালই নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীকে অর্থ সহায়তা বন্ধ করতে নতুন নিয়ম অনুমোদন করেছে। গত সপ্তাহেই প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে পাকিস্তান সন্ত্রাস দমন আইন বদল করে যাতে সঈদের জামাত, ফালাহ ও অন্য কয়েকটি সন্ত্রাসবাদ গোষ্ঠীকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় ঢোকানো যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget