এক্সপ্লোর

Pakistan: দাম বাড়ছে, কম খেলেই মিটে যায়! আজব দাওয়াই পাক মন্ত্রীর

মানুষ যদি চায়ে চিনির ১০০ দানা দেওয়ার বদলে ৯টি দানা কম করে দেয়, তাহলে তাতে চিনি কম মিষ্টি হয়ে যাবে না, দাবি মন্ত্রীর।

নয়াদিল্লি: জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার সমস্যা মোকাবিলার সহজ পন্থা হল সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলি আগের তুলনায় কম খাওয়া। এমনই উপায় বাতলে দিয়ে বিতর্কে পাকিস্তানের এক মন্ত্রী। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পেরে তার দায় নাগরিকদের উপর চাপিয়ে দিচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

গিলগিট-বালতিস্তান প্রদেশের এই মন্ত্রীর নাম আলি আমিন গন্দাপুর। তিনি এক অনুষ্ঠানে পাকিস্তানের মুদ্রাস্ফীতি প্রসঙ্গে বলতে গিয়ে নাগরিকদের চিনি, ময়দার মতো পণ্যগুলি কম ব্যবহার করার পরামর্শ দেন। এই মন্ত্রী বলেন, ‘মানুষ যদি চায়ে চিনির ১০০ দানা দেওয়ার বদলে ৯টি দানা কম করে দেয়, তাহলে তাতে চিনি কম মিষ্টি হয়ে যাবে না।’

এই মন্ত্রী আরও বলেন, ‘দেশে যদি ৯ শতাংশ মুদ্রাস্ফীতি থাকে, তাহলে আমি কি আমার সমাজ, আমার সন্তানদের জন্য আত্মত্যাগ করতে পারব না? পাকিস্তানের স্বাধীনতার জন্য এবং আমাদের সন্তানদের দাসত্বের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে। এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’

পাকিস্তানের বর্তমান অবস্থার জন্য অবশ্য শাসকদেরই দায়ী করেছেন গন্দাপুর। তাঁর বক্তব্য, ‘আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য অনেক আত্মত্যাগ করেছেন কিন্তু শাসকরা কিছুই করেননি। তাঁরা ঋণ নিয়ে সেই ঋণ শোধ না করেই দেশ ছেড়ে চলে গিয়েছেন।’

গত মাসে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পক্ষ থেকে জানানো হয়, ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতি অগাস্টে ৮.৪ শতাংশ থাকলেও, সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৯ শতাংশ। খাদ্যপণ্য, আবাসন এবং নির্মাণক্ষেত্রে পরিসংখ্যান বদলে যাওয়ার ফলে মাসিক মুদ্রাস্ফীতি ২.১ শতাংশ বেড়ে গিয়েছে।

এদিকে, পাকিস্তানের বিরোধী দল আওয়ামি ন্যাশনাল পার্টি ইমরান খান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় অনশন আন্দোলন শুরু করেছে। তাদের দাবি, নির্বাচনের সময় ইমরান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পালন করেননি।

পাখতুন ন্যাশনালিস্ট পার্টিও ইমরান সরকারের সমালোচনায় সরব। এই দলের এক নেতা গুলাম আহমেদ বিলোর বলেছেন, খাদ্যপণ্য, পেট্রোলিয়াম পণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ইমরান সরকারের আমলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget