এক্সপ্লোর

জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানকে আরও ব্যবস্থা নিতে হবে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে না পারলে একতরফা ব্যবস্থা নিতে তৈরি আমেরিকা, জানিয়ে দেওয়া হল আব্বাসিকে

  ওয়াশিংটন: পাকিস্তানকে তাদের মাটিতে সক্রিয় তালিবান ও অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবশ্যই আরও পদক্ষেপ করতে হবে। পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে না পারলে ট্রাম্প প্রশাসন একতরফা ব্যবস্থা নিতে তৈরি। মার্কিন মুলুকে ব্যক্তিগত সফরে আসা পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি তাঁর সঙ্গে দেখা করলে আমেরিকার তরফে তাঁকে এই হুঁশিয়ারি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ খবর দিয়েছে পাক দৈনিক দি ডন। অসুস্থ বোনকে আমেরিকায় দেখতে এসেছিলেন আব্বাসি। সাক্ষাতের ফাঁকে তিনি পেন্সের সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে মার্কিন নৌবাহিনীর দপ্তরে যান। সেখানেই সরকারি বাসভবন পেন্সের। গতকাল আব্বাসির অনুরোধেই হয় এই সাক্ষাত্। বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে, পাকিস্তান সরকারের তাদের ভূখণ্ডে সক্রিয় তালিবান, হক্কানি নেটওয়ার্ক ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে দমনের ব্যাপারে আরও কিছু করা দরকার, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানিয়ে দিয়েছেন, যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আমেরিকার সুরক্ষা ও এলাকার স্থিতিশীলতার সামনে বিপদ, তাদের মুছে দিতে আমেরিকার প্রয়াস বহাল থাকবে, পাকিস্তান আমেরিকার সঙ্গে আরও মিলেমিশে কাজ করতে পারে, সেটা তাদের করা উচিতও। আধ ঘন্টার আলোচনায় পেন্স সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধে পাকিস্তানের তরফে অবিলম্বে পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দি ডন-এর খবর, পেন্স-আব্বাসি আলোচনার কয়েক ঘন্টা বাদেই ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তারা বিশেষ সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের আফগানিস্তান নীতিতে আমেরিকার অসন্তোষ জানিয়ে দেন। এক পদস্থ কর্তাকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার ৬ মাস বাদেও আমেরিকা যেমন চায়, তেমন নির্ধারক পদক্ষেপ এখনও করেনি পাকিস্তান। আমরা এখনও অপেক্ষা করে রয়েছি, তালিবান ও হক্কানিদের নিরাপদ ঘাঁটিগুলি ধ্বংসে শুধু কথায় নয়, সত্যি সত্যি কবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget