এক্সপ্লোর

Imran Khan: পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি, গদি বাঁচবে ইমরান খানের?

Pakistan: আজ পাকিস্তানের জাতীয় সংসদে হাজির থাকছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সাংসদদেরও আজ সংসদে হাজির থেকে ভোটাভুটিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিরোধীদের অবশ্য দাবি, ইমরানের হার নিশ্চিত।

ইসলামাবাদ: গদি বাঁচাতে পারবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান? (Pakistan Prime Minister Imran Khan) পাক জাতীয় সংসদে (Pakistan National Assembly) আজ অনাস্থা প্রস্তাবের (No-confidence motion) মুখোমুখি হবেন ইমরান খান। ক্ষমতা হারানোর মুখে দাঁড়িয়ে ঘরে-বাইরে চাপে পাক প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই পাক জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)। তাদের জোটসঙ্গী জোটসঙ্গী এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানের জাতীয় সংসদে বিরোধীরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে এই পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ ইমরান খান। লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন তিনি।

অনাস্থা প্রস্তাব নিয়ে পাক জাতীয় সংসদে অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। 

সাংসদদের বার্তা ইমরান খানের

পাকিস্তানের রেডিওতে প্রচারিত খবর অনুযায়ী, ইমরান খান এর আগে তাঁর দলের সাংসদদের ভোটাভুটি থেকে বিরত থাকা বা জাতীয় সংসদে হাজির না হওয়ার বার্তা দিলেও, শেষমুহূর্তে অবস্থান বদল করে আজ সংসদে হাজির হয়ে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিরোধীদের আক্রমণ পাক প্রধানমন্ত্রীর

অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে বিরোধীদের আক্রমণ করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর ট্যুইট, ‘আজ আমরা সত্য ও দেশাত্মবোধের পক্ষে লড়াই করছি আর বিরোধীরা মিথ্যা ও দেশদ্রোহের পক্ষে।’

ইমরান খানকে আক্রমণ শাহবাজ শরিফের

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ দাবি করেছেন, ‘দেশকে বিভক্ত করে দিচ্ছেন ইমরান খান। তিনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।’

লন্ডনে আক্রান্ত নওয়াজ শরিফ

পাকিস্তানে আস্থাভোটের আগে লন্ডনে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল লন্ডনে নওয়াজের দফতরের বাইরে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ নওয়াজ-কন্যা মরিয়ম শরিফের। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন। আহত দেহরক্ষীর ছবিও তাঁর ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন মরিয়ম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget