এক্সপ্লোর

দেশের খরচ বাঁচাতে উদ্যোগ, মার্কিন সফরে হোটেলে উঠবেন না ইমরান!

পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত পছন্দ হয়নি মার্কিন সিক্রেট সার্ভিস এবং ওয়াশিংটন ডিসির প্রশাসনিক কর্তাদের বলে সূত্রের খবর। মার্কিন মুলুকে আগত বিদেশি রাষ্ট্রনেতাদের নিরাপত্তার দিকটি দেখে থাকে সিক্রেট সার্ভিস। অন্যদিকে সেই কারণে রাস্তাঘাটে যাতে যানজট সৃষ্টি না হয়, তার দায়িত্ব প্রশাসনের।

ইসলামাবাদ: দেশের অর্থনৈতিক সঙ্কট কাটাতে আগেই উদ্যোগী হয়েছিল ইমরান খানের সরকার। কাটছাঁট করা হয়েছিল মন্ত্রী-আমলাদের খরচ-খরচায়। ব্যতিক্রম হল না খোদ প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও। আগামী ২১ জুলাই তিনদিনের মার্কিন সফরে যাচ্ছেন তিনি। কিন্তু তাতে যাতে রাজকোষে বড়সড় ধাক্কা না লাগে, সে-ব্যাপারে সতর্ক ইমরান। তাই বিলাসবহুল হোটেলে থাকার পরিবর্তে, পাক রাষ্ট্রদূতের বাসভবনে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি। সরকারি টাকার অপচয় রুখতেই তাঁর এই সিদ্ধান্ত, জানিয়েছে পাক সংবাদপত্র ‘ডন’। যদিও পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত পছন্দ হয়নি মার্কিন সিক্রেট সার্ভিস এবং ওয়াশিংটন ডিসির প্রশাসনিক কর্তাদের বলে সূত্রের খবর। মার্কিন মুলুকে আগত বিদেশি রাষ্ট্রনেতাদের নিরাপত্তার দিকটি দেখে থাকে সিক্রেট সার্ভিস। অন্যদিকে সেই কারণে রাস্তাঘাটে যাতে যানজট সৃষ্টি না হয়, তার দায়িত্ব প্রশাসনের। নিরাপত্তার দিকটি দেখে থাকে সিক্রেট সার্ভিস। অন্যদিকে সেই কারণে রাস্তাঘাটে যাতে যানজট সৃষ্টি না হয়, তার দায়িত্ব প্রশাসনের। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাক রাষ্ট্রদূতের বাসভবন। আশপাশে আছে ভারত, জাপান, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস। তাছাড়া ইমরান তাঁর মার্কিন সফরে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। দেখা করবেন সংবাদমাধ্যমের সঙ্গেও। পাক রাষ্ট্রদূতের বাড়িতে তার জন্য যথেষ্ট জায়গা নেই। তাই ইমরানকেই দিনের ব্যস্ত সময়ে ছুটতে হবে পাক দূতাবাসে। এই রাস্তা শহরের অন্যতম ব্যস্ত পথ। এখানে বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস ছাড়াও আছে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের বাড়িও। তাই পাক রাষ্ট্রপ্রধানের যাতায়াতের জন্য যানজটের আশঙ্কা তৈরি হচ্ছে। এতে করে নিরাপত্তাজনিত সমস্যাও তৈরি হতে পারে বলে মনে করছে মার্কিন সিক্রেট সার্ভিস। একটি রিপোর্টে বলে হয়েছে, মার্কিন প্রশাসনের মত, যদি ইমরান হোটেলে থাকতে না চান, তাহলে তিনি শহরতলিতে কোনও বিত্তবান পাক-আমেরিকান নাগরিকের বাড়িতেও আতিথ্যগ্রহণ করতে পারেন। এর আগেও দেশের ব্যয়সঙ্কোচ করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। ক্ষমতায় এসে প্রথমেই মন্ত্রী-আমলাদের জন্য বরাদ্দ খাবারের পরিমাণে কাটছাঁট করেন তিনি। গত বছর আবার ফার্স্টক্লাসে চেপে মন্ত্রীদের বিমান সফর নিয়েও আপত্তি তোলেন। শেষমেশ মার্কিন প্রশাসনের অসুবিধার কথা ভেবে, ইমরান কোনও বিকল্প সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget