এক্সপ্লোর

বালাকোট বিমান অভিযানের পর জারি সাড়ে ৪ মাসের নিষেধাজ্ঞা তুলে সব আকাশপথ খুলে দিল পাকিস্তান, ফের যাবে ভারতীয় বিমান

পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ রাখায় চরম বিপাকে পড়া এয়ার ইন্ডিয়া স্বস্তি পাবে। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট নতুন নতুন রুটে ঘুরিয়ে দিতে হয়েছে বলে ২ জুলাই পর্যন্ত প্রায় ৪৯১ কোটি টাকা লোকসান হয় তাদের। একাধিক বেসরকারি বিমান কোম্পানিরও কমবেশি ক্ষতি হয়।

নয়াদিল্লি: বালাকোট বিমানহানার পর প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকা আকাশপথ সব অসামরিক বিমান উড়ানের জন্য আবার খুলে দিল পাকিস্তান। ভারতীয় সময় রাত ১২টা ৪১–এ পাকিস্তানি অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মীদের নোটিস (নোটাম) দিয়ে বলেছে, দেশের আকাশপথ ‘প্রকাশিত এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) রুটে’ সব ধরনের অসামরিক বিমানের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারি সূত্র বলেছে, পাকিস্তান আকাশপথে যাবতীয় নিয়ন্ত্রণ তুলে নিতে নোটাম জারি করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতও সঙ্গে সঙ্গে সংশোধিত নোটাম প্রকাশ করে। এর ফলে ভারত, পাকিস্তানের মধ্যে সব রুটে স্বাভাবিক বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। কয়েক ঘন্টা পর ভারতের অসামরিক বিমান মন্ত্রক জানায়, বন্ধ থাকা আকাশপথ ব্যবহার করছে বিমানগুলি, যা বিমান সংস্থাগুলিকে বিরাট সমস্যা থেকে মুক্তি দিয়েছে। মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে বলা হয়েছে, দারুণ খবর এটা। বিমানযাত্রীদের কাছেও বিরাট স্বস্তির ব্যাপার। সূত্রে বলা হয়েছে, পাকিস্তান তাদের আকাশপথ দিয়ে সব বিমান যাওয়ার অনুমতি দিয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলি শীঘ্রই পাক আকাশপথে স্বাভাবিক রুট ব্যবহার করা শুরু করবে। পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ রাখায় চরম বিপাকে পড়া এয়ার ইন্ডিয়া স্বস্তি পাবে। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট নতুন নতুন রুটে ঘুরিয়ে দিতে হয়েছে বলে ২ জুলাই পর্যন্ত প্রায় ৪৯১ কোটি টাকা লোকসান হয় তাদের। একাধিক বেসরকারি বিমান কোম্পানিরও কমবেশি ক্ষতি হয়। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪১ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর জেরে পাল্টা ভারতীয় বায়ুসেনা বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করলে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান তাদের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেয়। পরে ১১টি রুটের মধ্যে মাত্র ২টি তারা খোলা রাখে, সেদুটি দেশের দক্ষিণ অংশ দিয়ে গিয়েছে। ভারতীয় বায়ুসেনা ৩১ মে জানায়, বালাকোট অভিযানের পর ভারতের আকাশপথে জারি করা যাবতীয় সাময়িক বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। তবে এতে বেশিরভাগ বিমান সংস্থারই সুবিধা না হওয়ায় তারা অপেক্ষা করছিল, কবে পাকিস্তানের আকাশপথ পুরোপুরি খুলে যাবে। সম্প্রতি পাকিস্তানের বিমান উড়ান সচিব শাহরুখ নুসরত নিজের দেশের এক সংসদীয় প্যানেলকে জানান, ভারত তাদের সামনের দিকে ঘাঁটিগুলি থেকে জেট বিমান না সরালে পাকিস্তানও তার আকাশপথে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
News Live : শিয়রে ভোট, এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?
শিয়রে ভোট, এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?
Drone Attack in Pakistan: পাকিস্তানের রাজধানীতে ড্রোন হামলা, এয়ারস্ট্রাইকের প্রতিশোধ নিল তালিবান?
পাকিস্তানের রাজধানীতে ড্রোন হামলা, এয়ারস্ট্রাইকের প্রতিশোধ নিল তালিবান?
US Israel Strikes On Iran: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ২ ভারতীয়ের মৃত্যু ! জানাল ভারতের বিদেশ মন্ত্রক
ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ২ ভারতীয়ের মৃত্যু ! জানাল ভারতের বিদেশ মন্ত্রক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget