এক্সপ্লোর

ড্রোন হানার ঘটনায় মার্কিন দূতকে তলব পাকিস্তানের

ইসলামাবাদ: পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে তালিবান নেতা মোল্লা আখতার মনসুরকে হত্যা করেছে আমেরিকা। এভাবে পাক ভূখণ্ডে ড্রোন হামলা চালানোর ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান। সোমবার মার্কিন দূতকে তলব করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, পাকিস্তানের বালুচিস্তানের কোয়াটা থেকে ২০০ কিমি দূরে নউশকি জেলার কুচাকি এলাকায় ড্রোন হানায় মনসুরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় মার্কিন দূত ডেভিড হেলকে তলব করেন পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট তারিক ফতেমি। তিনি মার্কিন দূতকে বলেন, এ ভাবে ড্রোন হামলা চালিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। পাক বিদেশমন্ত্রক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের সনদে সদস্য দেশগুলির আঞ্চলিক সংহতি অক্ষুন্ন রাখার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই হামলা তারও পরিপন্থী। ফতেমি মার্কিন রাষ্ট্রদূতকে আরও বলেছেন, এই হামলার ফলে আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনার যে কোয়াড্রিল্যাটেরাল কো-অর্ডিনেশন গ্রুপ চালাচ্ছে, তাও ব্যহত হবে। যদিও ওয়াশিংটন সাফ জানিয়েছে, ওই ড্রোন হানার ব্যাপারে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জানানো হয়েছিল। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন উপজাতি এলাকায় আমেরিকা বহুবারই ড্রোন হামলা চালিয়েছে। ফাঁস হওয়া নথি থেকে জানা গিয়েছে, এ ব্যাপারে প্রকাশ্যে প্রতিবাদ করলেও পাকিস্তান নীরবেই সম্মতি দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget