এক্সপ্লোর

ভারতে কূটনীতিকদের 'হেনস্থা': আমন্ত্রণ খারিজ, নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে আসছেন না পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী

ইসলামাবাদ: ভারত গত মাসে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী পারভেজ মালিককে ১৯-২০ মার্চ নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লুটিও) ঘরোয়া বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানালে ইসলামাবাদ তা গ্রহণ করলেও এখন তাদের গলায় উল্টো সুর। ভারতে তাদের কূটনীতিককে হেনস্থার অভিযোগ তুলে ওই বৈঠকে না থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান। আমেরিকা, চিন ও পাকিস্তান সহ ৫০টির বেশি দেশের বাণিজ্যমন্ত্রীদের কৃষি ও পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। এখানে পাক বিদেশমন্ত্রকের কয়েকটি সূত্র বলেছে, 'কূটনীতিকদের পরিবারের লোকজনদের বারবার হেনস্থা, হয়রানির শিকার হতে হচ্ছে'। ফলে পরিস্থিতি বদলে গিয়েছে, তাই বিদেশমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সূত্রের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতে আমাদের বাণিজ্যমন্ত্রীকে পাঠানো যাচ্ছে না। ভারতকে কথাটা জানিয়েও দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সাধারণ নাগরিকরা প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ তুলে তা বন্ধ করতে হবে, কাশ্মীরে 'অত্যাচারও' থামাতে হবে বলেও দাবি করেছে পাক সূত্রটি। পাকিস্তান ইতিমধ্যেই ভারতে নিযুক্ত তাদের হাই কমিশনার সোহেইল মেহমুদকে দেশে তলব করেছে। আর তার রেশ ধরেই বাণিজ্যমন্ত্রীকে পাঠানো ভারতের আমন্ত্রণ ফিরিয়ে ডব্লুটিও বৈঠকে সামিল না হওয়ার সিদ্ধান্ত। নয়াদিল্লিতে বারংবার তাদের কূটনীতিকদের হেনস্তার অভিযোগ তুলে সোহেইলকে ফিরে আসতে নির্দেশ দেয় পাক কর্তৃপক্ষ। পাক বিদেশমন্ত্রক সরকারি ভাবে জানায়, কূটনীতিকদের পরিবারদের লাগাতার হেনস্তার ব্যাপারে আলোচনার জন্যই তাঁকে তলব করা হচ্ছে। সূত্রের খবর, সোহেইলকে দেশে ফেরানোর পর পরিস্থিতি কোন পথে মোকাবিলা করা হবে, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব নাড়াচাড়া করছে ইসলামাবাদ। যেমন, নয়াদিল্লিকে পরিবার রাখার অনুপযুক্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সোহেইলকে ভারতে না পাঠানো। দি এক্সপ্রেস ট্রিবিউন বিদেশমন্ত্রকের জনৈক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আমাদের হাই কমিশনার খুব শীগগিরই ভারতে ফিরছেন না। প্রথমে শোনা যাচ্ছিল, আলোচনা সেরেই তিনি নয়াদিল্লি চলে যাবেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার জানান, ভারতীয় এজেন্সিগুলি কূটনৈতিক মিশনের লোকজন, পরিবারকে হেনস্থা বন্ধ না করা পর্যন্ত হাই কমিশনার দেশেই থেকে যাবেন। ঘুরিয়ে বলতে গেলে পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত পাকিস্তান প্রতিবাদ হিসাবে নয়াদিল্লি থেকে তার দূত ফিরিয়ে নিয়েছে। পাল্টা পাকিস্তানেও ভারতীয় কূটনৈতিক কর্মীদের নানা প্রতিকূলতা, হয়রানির অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget