এক্সপ্লোর

ইতালির যুব ক্রিকেট দলের পাক বংশোদ্ভূত অধিনায়ক আইএস জঙ্গি!

রোম: ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হয়ে হামলার পরিকল্পনা করার দায়ে যুব ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আফতাব ফারুককে দেশের বাইরে পাঠিয়ে দিল ইতালি সরকার। পাক বংশোদ্ভূত ফারুক ১৩ বছর বয়স থেকে মিলানের কাছে একটি অঞ্চলে থাকতেন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় ইতালির অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই ফারুকই সম্প্রতি বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিলেন। সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো বলেছেন, ফারুক আইএস-এর সমর্থক। তিনি সিরিয়ায় গিয়ে এই জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়ার কথা ভাবছিলেন। মিলানের একটি পানশালা এবং উত্তর ইতালির বেরগামো বিমানবন্দরে জঙ্গি হামলা চালানো নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনাও করছিলেন ফারুক। তিনি কালাশনিকভ ও বিস্ফোরক ব্যবহার করার কথা বলছিলেন। সেই কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে। ফারুকের জঙ্গি-যোগের খবরে হতবাক কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবের সভাপতি ফ্যাবিও মারাবিনি। তিনি দীর্ঘদিন ধরে ফারুককে দেখছেন। ফ্যাবিও-র মতে, ফারুক সবসময় অন্যদের সাহায্য করতেন। কোনওদিন কারও ক্ষতি করেননি। সেই কারণেই এই খবর তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। ফারুক ইসলামাবাদের বিমানে ওঠার আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে। দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ নেই ফারুকের। সেই কারণে তিনি ইসলামাবাদে যাওয়ার আগে উদ্বিগ্ন ছিলেন বলেও দাবি করেছেন ফ্যাবিও। ক্রিকেট খেলা ছাড়াও একটি ক্রীড়া সরঞ্জাম বিক্রেতা সংস্থায় কাজ করতেন ফারুক। অবসর সময়ে তিনি স্নো-বোর্ডিং করতেন এবং অক্ষম ব্যক্তিদের বাস চালাতেন। তবে প্রতিবেশী ও বন্ধুরা বলেছেন, সম্প্রতি ফারুক অনেক বদলে গিয়েছেন। স্ত্রীকে সবসময় বোরখা পরে থাকতে বাধ্য করতেন। তাঁকে মারধরও করতেন। ফারুকের পরিবারের লোকেরা অবশ্য তাঁর বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ। তাঁরা ইউরোপের মানবাধিকার আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget