এক্সপ্লোর

ইসলামের নামে বিরোধিতা ইমরানের দলের শরিকের, ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ বন্ধ

ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির নির্মাণ বাধার মুখে। প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের জোটসঙ্গী পাকিস্তান মুসলিম লিগ –কায়েদ (পিএমএল-কিউ) মন্দির নির্মাণ ইসলামি আদর্শের পরিপন্থী বলে বিরোধিতা করায় পাকিস্তানের ক্য়াপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) প্রস্তাবিত মন্দিরের নির্মাণকাজ বন্ধ রেখেছে বলে খবর।

ইসলামাবাদ: ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির নির্মাণ বাধার মুখে। প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের জোটসঙ্গী পাকিস্তান মুসলিম লিগ –কায়েদ (পিএমএল-কিউ) মন্দির নির্মাণ ইসলামি আদর্শের পরিপন্থী বলে বিরোধিতা করায় পাকিস্তানের ক্য়াপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) প্রস্তাবিত মন্দিরের নির্মাণকাজ বন্ধ রেখেছে বলে খবর। এই মন্দির তৈরির জন্য ১০ কোটি টাকার অনুদানে খোদ প্রধানমন্ত্রী ছাড়পত্র দিয়েছেন। কিন্তু মানবাধিকার সংক্রান্ত পার্লামেন্টারি সেক্রেটারি লাল চাঁদ মালহির উপস্থিতিতে পাকিস্তানের রাজধানীতে প্রথম হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সপ্তাহখানেক বাদে বাগড়া দিয়েছেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলির স্পিকার চৌধুরি পারভেজ ইলাহি। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামের নামেই। তাই রাজধানীতে একটি নতুন মন্দির নির্মাণ শুধু ইসলামের আদর্শের পরিপন্থীই নয়, তা রিয়াসত-ই-মদিনারও অপমান। অথচ প্রাদেশিক মন্ত্রী ফায়াজুল হাসান চোহান ২ জুলাই মন্দির তৈরির কাজ পরিকল্পনামতোই এগবে বলে জানিয়ে দিয়েছিলেন। তিনি এমনকী এও পরিষ্কার করে দিয়েছিলেন যে, ২০১৬য় পাকিস্তান মুসলিম লিগ (এন) সরকারই ইসলামাবাদের মন্দির তৈরির জমি বরাদ্দ করেছিল। কিন্তু তাঁর আশ্বাসবাণী ব্যর্থ হতে বসেছে বলে ঘটনাক্রম থেকে মনে হয়। ইসলামাবাদের এইচ-৯ এলাকায় ২০ হাজার বর্গফুট জমির ওপর কৃষ্ণ মন্দির তৈরির প্রস্তাব গৃহীত হওয়ার সময় মানবাধিকার সংক্রান্ত পার্লামেন্টারি সেক্রেটারি লাল চাঁদ মালহি, যিনি ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির ছিলেন, বলেছিলেন, স্বাধীনতা ও দেশভাগের আগের কালে ইসলামাবাদে একাধিক মন্দির ছিল, কিন্তু সবগুলিই এখন পরিত্যক্ত, ব্যবহার হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget