এক্সপ্লোর

বিমানের মধ্যেই জ্ঞান হারিয়ে মৃত্যু, করোনা রিপোর্ট পজিটিভ, বিতর্কে উড়ান সংস্থা

কীভাবে সমস্ত মেডিকেল রিপোর্ট যাচাই না করে ওই মহিলাকে বিমানে উঠতে দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

নয়াদিল্লি: করোনা আবহে এখনও স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক বিমান চলাচল। এদিকে এর মধ্যে আমেরিকার বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সের একটি চলন্ত উড়ানেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বিমানের মধ্যেই মারা গেলেন এক মহিলা যাত্রী। যিনি কোভিড পজিটিভও ছিলেন। ঘটনাটি গত ২৪ জুলাইয়ের। বর্তমানে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে এনেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। সূত্রের খবর, ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য লাস ভেগাস থেকে স্পিরিট এয়ারলাইন্সের বিমানে চড়েন ৩৮ বছরের ওই মহিলা। যদিও সেই সময় তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ দেখা যায়নি। কিন্তু বিমান চলতে শুরু করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওই মহিলার ভয়ঙ্কর শ্বাসকষ্ট শুরু হলে জরুরি ভিত্তিতে বিমানটিকে নিউ মেক্সিকোর আলবুকার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করানো হয়। বিমান বন্দরের স্বাস্থ্যকর্মীরা জরুরি ভিত্তিতে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করলেও তাতে বিশেষ ফল মেলেনি। বিমান সংস্থার বয়ান অনুযায়ী, সবরকম চেষ্টা করা হলেও অবতরণের কিছু সময়ের মধ্যেই মারা যান ওই মহিলা। যদিও সেই সময়ে তার করোনা সংক্রমণের কথা জানা যায়নি বলেই খবর। পরবর্তীকালে এই ঘটনার তদন্ত চলাকালীন ডালাস কাউন্টি বিচারকের কার্যালয়ের তরফে জানানো হয়, বেশ কিছু গুরুতর মেডিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ছিলেন ওই মহিলা। তারপরই সমস্ত রিপোর্ট যাচাইয়ের পর জানা যায়, করোনার কারণেই আচমকা শ্বাসকষ্ট বেড়ে যাওয়াতে মৃত্যু হয়েছিল ওই মহিলার। এদিকে চলন্ত বিমানে করোনা আক্রান্তের মৃত্যু খবরে প্রশ্ন উঠছে, বাকি যাত্রীদের নিরাপত্তা নিয়েও। কীভাবে সমস্ত মেডিকেল রিপোর্ট যাচাই না করে ওই মহিলাকে বিমানে উঠতে দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। যা নিয়ে রীতিমতো চাপে আমেরিকার নামী বিমান পরিবহন সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget