এক্সপ্লোর

PM Modi: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জেলেও যেতে হয়েছিল, জানালেন মোদি

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদিও। এমনকী, জেলেও যেতে হয়েছিল তাঁকে। শুক্রবার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এমনই কথা জানালেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদিও। এমনকী, জেলেও যেতে হয়েছিল তাঁকে। শুক্রবার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এমনই কথা জানালেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে মোদি বলেন, 'বাংলাদেশের ভাই-বোনেরা, সমস্ত তরুণ-তরুণীদের আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই। গর্বের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের আন্দোলনগুলির মধ্যেও একটি। আমার বয়স তখন ২০-২২ বছর। আমি ও আমার কয়েকজন সঙ্গী বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে গ্রেফতারও হতে হয়েছিল আমায়। জেলে যেতে হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য যত ছটফটানি এ দেশের লোকেদের ছিল, ততটাই ছটফটানি ওপারে ভারতেও ছিল। পাকিস্তানের সেনাবাহিনির অকথ্য আর নৃশংস অত্যাচারের ছবি এখনও চোখে ভাসছে। সেই বীভৎসতা দেখে রাতে ঘুমোতে পারতাম না।'

স্মরণ করলেন প্রণবকে, বক্তব্য শেষ করলেন জয় বাংলা দিয়ে

করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী। দু’ দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে  অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'এটা খুব তাৎপর্যপূর্ণ যে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছর ও ভারতের স্বাধীন হওয়ার ৭৫ বছর প্রায় একসঙ্গেই এসেছে। একবিংশ শতাব্দীতে আমাদের দুই দেশের সামনেই পরবর্তী পঁচিশ বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসা-বাণিজ্যে আমাদের সম্ভাবনা একইরকম। আবার সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের আশঙ্কাও একইরকম। আমাদের সাবধানে থাকতে হবে। মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। আমাদের দুই দেশের কাছেই প্রধান শক্তি হচ্ছে গণতন্ত্র। গোটা অঞ্চলের উন্নতির জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আমরা দেখিয়ে দিয়েছি, পারস্পরিক আস্থা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। ভারতে তৈরি করোনার ভ্যাকসিন বাংলাদেশের ভাই-বোনদের কাজে আসছে বলে আমি খুব খুশি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget