এক্সপ্লোর

PM Modi: স্মরণ করলেন প্রণবকে, বক্তব্য শেষ করলেন জয় বাংলা দিয়ে

সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি।

ঢাকা: বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে মোদির মুখে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা। মোদি বলেন, 'আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণবদা বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব উর রহমানের জীবন, ধৈর্য, চিন্তাভাবনা হল আত্মসংযমের প্রতীক।'

করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী। দু’ দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে  অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'এটা খুব তাৎপর্যপূর্ণ যে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছর ও ভারতের স্বাধীন হওয়ার ৭৫ বছর প্রায় একসঙ্গেই এসেছে। একবিংশ শতাব্দীতে আমাদের দুই দেশের সামনেই পরবর্তী পঁচিশ বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসা-বাণিজ্যে আমাদের সম্ভাবনা একইরকম। আবার সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের আশঙ্কাও একইরকম। আমাদের সাবধানে থাকতে হবে। মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। আমাদের দুই দেশের কাছেই প্রধান শক্তি হচ্ছে গণতন্ত্র। গোটা অঞ্চলের উন্নতির জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আমরা দেখিয়ে দিয়েছি, পারস্পরিক আস্থা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। ভারতে তৈরি করোনার ভ্যাকসিন বাংলাদেশের ভাই-বোনদের কাজে আসছে বলে আমি খুব খুশি।'

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের ৫০ জন উদ্যোগপতিকে ভারতে আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের পড়ুয়াদের জন্য সুবর্ণ জয়ন্তী স্কলারশিপও ঘোষণা করেন মোদি। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুকে গাঁধী শান্তি সম্মান দিতে পেরে আমরা গর্বিত: ঢাকায় মোদি

এদিন বক্তৃতা দেওয়ার সময় বাংলাতেই মোদি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব উর রহমান বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হবেই। বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন শক্তি নেই।' মোদি আরও বলেন, 'ভারত-বাংলাদেশ মিলিতভাবে ক্ষিপ্র গতিতে উন্নয়নের পথ ধরে দৌড়বে।'

সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি। কিন্তু তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ৮ দফা বিধানসভা ভোটের প্রথম পর্ব। কাল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মোদি।

মোদি তাঁর বক্তব্য শেষ করার সময় বাংলাতে বলেন, 'ভারত-বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক। জয় বাংলা, জয় হিন্দ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget