এক্সপ্লোর

Russia Ukraine Crisis: পুতিন ভুল ভেবেছিলেন, আমরা তৈরি, হুঁশিয়ারি বাইডেনের

Russia-Ukraine Conflict: ইউক্রেন আক্রমণ করা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, বিনা প্ররোচনায় ইউক্রেন আক্রমণ করেছেন পুতিন।

ওয়াশিংটন: ‘রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) পূর্বপরিকল্পনা অনুযায়ী বিনা প্ররোচনায় ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। তিনি কূটনৈতিক মহলের যাবতীয় প্রচেষ্টা খারিজ করে দিয়েছেন। তিনি ভেবেছিলেন, পশ্চিমী দুনিয়া ও ন্যাটো কোনও জবাব দেবে না। তিনি ভেবেছিলেন, আমাদেরও বিভক্ত করে দিতে সক্ষম হবেন। কিন্তু তিনি ভুল ভেবেছেন। আমরা তৈরি।’

স্টেট অফ দ্য ইউনিয়নে প্রথম বক্তৃতায় এই ভাষাতেই পুতিনকে তীব্র আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তাঁর দাবি, পুতিন যে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন, তার মোকাবিলায় তৈরি মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন বলেছেন, ‘আমাদের ইতিহাসে এই শিক্ষা পেয়েছি, যখন একনায়করা তাদের আগ্রাসনের মূল্য দেয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা তৈরি করে। তারা আগ্রাসনের পথে এগিয়ে যেতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কাছে মূল্য ও আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য ন্যাটো তৈরি করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৩০টি দেশ ন্যাটোর সদস্য। ন্যাটোর গুরুত্ব রয়েছে। মার্কিন কূটনীতিরও গুরুত্ব রয়েছে।’

পুতিনকে আক্রমণ করে বাইডেন আরও বলেছেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি সহজেই ইউক্রেন দখল করতে পারবেন এবং সারা বিশ্ব চুপ করে বসে থাকবে। কিন্তু তাঁকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, যা তিনি ভাবতেই পারেননি। তাঁকে ইউক্রেনের মানুষের মুখোমুখি হতে হচ্ছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলিদিমির জেলেনস্কির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এই লড়াই প্রসঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টে তাঁর ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, অন্ধকারকে জয় করবে আলো। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এখানে আছেন। আসুন, আমরা সবাই ইউক্রেন ও সারা বিশ্বকে নির্ভুল ইঙ্গিত পাঠাই। আমরা ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার স্বাধীনতাপ্রিয় দেশগুলিকে নিয়ে পুতিনের মোকাবিলার জন্য জোট গড়ে তুলেছি। পুতিনের মিথ্যা খণ্ডন করার জন্য আমরা সত্য তুলে ধরেছি। এখন পুতিনের কার্যকলাপের জন্য মুক্তবিশ্ব তাঁকে দায়ী করছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আমরা জোটসঙ্গীদের নিয়ে রাশিয়ার উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করছি। আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা থেকে আমরা রাশিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্কগুলিকে বাদ দিচ্ছি। পুতিন যুদ্ধের জন্য ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারের যে তহবিল গঠন করেছেন, সেটিকে আমরা অকার্যকর করে দিতে পেরেছি। রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক যাতে রুবেল ব্যবহার করতে না পারে, সেটা নিশ্চিত করতে পেরেছি আমরা।’

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget