এক্সপ্লোর

লাহোর আসনের উপনির্বাচনে জয়ী নওয়াজের স্ত্রী কুলসুম, মুম্বই হামলার পান্ডা হাফিজের দল পেল ৪,০০০ ভোট

লাহোর: পাকিস্তানে লাহোর আসনের গুরুত্বপূর্ণ ভোটে জয়ী হলেন অপসারিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী বেগম কুলসুম। পানামা পেপার্স দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছিল নওয়াজকে। তার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন ছিল শরিফ পরিবারের কাছে কার্যত অ্যাসিড টেস্ট।  শরিফ পরিবারের শক্তঘাঁটি বলে পরিচিত লাহোরের এনএ-২০ আসন থেকে কুলসুম খুবই সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ইমরান খানের দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেরেছেন মাত্র ১৩ হাজার ভোটের ব্যবধানে। জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের সমর্থন পুষ্ট নতুন দল এই নির্বাচনে চার হাজারের বেশি ভোট পেয়েছে।  সুপ্রিম কোর্টের রায়ে ওই আসন থেকেও ইস্তফা দিতে হয়েছিল নওয়াজকে। এজন্য ওই আসনে উপনির্বাচন হয়। ২০১৩-র সাধারণ নির্বাচনে এই আসন থেকে ৪১ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন নওয়াজ। কাজেই শরিফ পরিবারের সমর্থন যে কমেছে তা ভোটের ফল থেকেই স্পষ্ট। আগামী বছর পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে এই ভোট ছিল কার্যত ক্ষমতাসীন দল পিএমএল-এনের কাছে অগ্নিপরীক্ষা। ফল বেরোনোর পর নওয়াজ কন্যা মরিয়ম বলেছেন, মানুষ সুপ্রিম কোর্টের রায়কে প্রত্যাখ্যান করেছে। নওয়াজ শরিফের প্রতিই তাঁরা আস্থা রেখেছেন। রেলমন্ত্রী সাদ রফিকও একই দাবি করেছেন। ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন সামরিক কর্মীরা। ভোট পড়েছিল মাত্র ৩০ শতাংশ। পিএমএল-এনের দাবি, তাদের বহু সমর্থককে ভোট দিতে দেওয়া হয়নি। বেশ কয়েকজন কর্মীকে আটক করেছিল সেনা কর্তৃপক্ষ। বিরোধী প্রার্থী রিগিংয়ের অভিযোগ এনেছেন।

সেরা শিরোনাম

Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget