এক্সপ্লোর

Sputnik Light Vaccine: সিঙ্গল ডোজ স্পুটনিক লাইট ভ্যাকসিন ৭৯.৪ শতাংশ সফল, দাবি রাশিয়ার

Sputnik V vaccine: নির্মাতাদের দাবি, করোনার যত নতুন স্ট্রেন দেখা যাচ্ছে, সবগুলিই প্রতিরোধ করতে সক্ষম এই ভ্যাকসিন।

মস্কো: গত বছর করোনা অতিমারী রোখার জন্য সবার আগে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছিল রাশিয়া। এবার তারাই সিঙ্গল ডোজ লাইট ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষা ৭৯.৪ শতাংশ সফল বলে জানিয়েছেন নির্মাতারা। তাঁদের আরও দাবি, করোনার যত নতুন স্ট্রেন দেখা যাচ্ছে, সবগুলিই প্রতিরোধ করতে সক্ষম এই ভ্যাকসিন।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রয়োগ করার পর ২৮ দিন ধরে পর্যবেক্ষণে দেখা গিয়েছে, সিঙ্গল ডোজ স্পুটনিক লাইট ভ্যাকসিন ৭৯.৪ শতাংশ সাফল্য পেয়েছে। অনেক দুই ডোজের ভ্যাকসিনের চেয়েও এই সিঙ্গল ডোজ ভ্যাকসিনের সাফল্যের হার বেশি। প্রায় ৮০ শতাংশ সাফল্য চমকপ্রদ। গামালেয়া সেন্টারের তৈরি এই ভ্যাকসিন করোনাভাইরাসের নতুন সব ধরনের স্ট্রেন প্রতিরোধ করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে।’

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ‘রাশিয়ার যে নাগরিকদের উপর সিঙ্গল ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই নতুন ভ্যাকসিনের কার্যকারিতা বিচার করা হয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ এপ্রিলের মধ্যে যাঁরা বিভিন্ন কারণে একবারই করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের উপরেই পরীক্ষা চালানো হয়েছে। স্পুটনিক লাইট ভ্যাকসিন প্রয়োগ করার ফলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। শুধু একবার ভ্যাকসিন প্রয়োগ করার ফলেই এটা সম্ভব হয়েছে। এর ফলে স্বল্প সময়ের মধ্যে বহু মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব হয়েছে। করোনাভাইরাস যকন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে, তখন এটা অত্যন্ত জরুরি। দ্রুত হার্ড ইমিউনিটি গড়ে তোলা দরকার।’

দিমিত্রিয়েভ আরও জানিয়েছেন, অন্য দেশগুলিতেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাওয়া যায় এবং করোনার নতুন স্ট্রেন রোখা সম্ভব হয়, সেটা নিশ্চিত করার জন্য নতুন ভ্যাকসিন রফতানি করা হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগী দেশগুলিকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করবে রাশিয়া।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget