এক্সপ্লোর

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় স্কুলে স্বামীর গুলিতে মৃত শিক্ষিকা, ছাত্র সহ ৩

ক্যালিফোর্নিয়া: বিবাহবিচ্ছিন্ন স্ত্রীর ক্লাসরুমে ঢুকে গুলি চালিয়ে তাঁকে খুন করলেন স্বামী। গুলিতে বেঘোরে মারা পড়ল এক পড়ুয়া, গুরুতর জখম আর একজন। সব শেষে নিজেকেও গুলি করে মারলেন স্বামীও। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর নর্থ পার্ক স্কুলে ঠিক এভাবেই কয়েক মুহূর্তের মধ্যে তাণ্ডব হয়ে গেল। মৃত শিক্ষিকা ছিলেন স্পেশাল এডুকেটর, নাম এলেন স্মিথ, বয়স ৫৩। কয়েক মাস আগেই সেড্রিক অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। মাসখানেক হল তাঁরা আলাদা থাকছিলেন। এলেনের স্বামী হওয়ার সুবাদে তাঁকে চিনতেন স্কুলকর্মীরা। মার্কিন সময় সোমবার, স্কুল চলাকালীন হাজির হন সেড্রিক। বলেন, স্মিথকে কিছু দিতে এসেছেন তিনি। স্পেশাল এডুকেটরের ক্লাসে তখন ছিল গোটা ১৫ পড়ুয়া ও ২ সহকারী। অ্যান্ডারসন ক্লাসরুমে ঢুকে তাঁর গোটা রিভলভার গুলি চালিয়ে খালি করে দেন। তারপর আবার তা ভরে গুলি চালান নিজের ওপর। জোনাথন মার্টিনেজ নামে ৮ বছরের গুরুতর আহত এক ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে তখনই তার মৃত্যু হয়। আর এক ছাত্রের হাসপাতালে চিকিৎসা চলছে। ছেলেমেয়ের খোঁজ পেতে আতঙ্কিত বাবা মায়েদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অ্যান্ডারসনের বিরুদ্ধে হিংসা, নিষিদ্ধ মাদক গ্রহণ ও অস্ত্র রাখার অভিযোগ ছিল। সম্ভবত এ কারণেই তার বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৫-র ডিসেম্বরে এই সান বার্নার্ডিনোয় জঙ্গি হামলা চলায় দুই স্বামী স্ত্রী সৈয়দ রিজওয়ান ফারুক ও তসফিন মালিক। নির্বিচারে গুলি ছুঁড়ে ১৪জনকে খুন করে তারা, আহত হন ২২জন।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget