এক্সপ্লোর

দক্ষিণপন্থী শ্বেতাঙ্গদের মিছিল ঘিরে হিংসা আমেরিকার ভার্জিনিয়ায়, মৃত ৩

ওয়াশিংটন: শ্বেতাঙ্গদের মিছিল ঘিরে আমেরিকার ভার্জিনিয়ায় হিংসা। মৃত্যু তিনজনের। শ্বেতাঙ্গ দক্ষিণপন্থী মিছিল ও প্রতিবাদীদের পাল্টা সভা ঘিরে সংঘর্ষ ঘিরে উত্তাল হয়ে ওঠে শার্লটসভিলে  শহর। গতকাল প্রতিবাদীরা যখন শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলেন তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এরফলে একজনের মৃত্যু হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদস্থলের কাছে হেলিপক্টার ভেঙে পড়ায় আরও দুজনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ অবশয শ্বেতাঙ্গ দক্ষিণপন্থীদের মিছিলের আগে এই সংঘর্ষ বাধে। শার্লটসভিলের একটি পার্ক থেকে একটি মূর্তি সরানোর প্রতিবাদে ইউনাইট দ্য রাইট নামে মিছিল ডাকে শ্বেতাঙ্গদের সংগঠন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে। মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। হিংসার ঘটনার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই উন্মত্ত হিংসা, গোঁড়ামি এবং হিংসা অত্যন্ত নিন্দাজনক। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পরেই মার্কিন মুলুক জুড়ে এই ধরনের দক্ষিণপন্থীদের দাপট বেড়েছে। নিউ জার্সির গোল্ড রিসর্টে সাংবাদিকদের ট্রাম্প এ ব্যাপারে বলেছেন, এটা ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামার ব্যাপার নয়, আমেরিকায় এ ধরনের ঘটনা অনেকদিন ধরেই চলছে। আমেরিকায় এর কোনও স্থান নেই। আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরীহদের জীবনের সুরক্ষার ব্যবস্থাই এখন অগ্রাধিকারের বিষয়। ট্রাম্প জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ভার্জিনিয়ার গভর্নরের সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, নিও নাতসি, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও কু ক্লুক্স ক্ল্যান-এর সদস্যরা দলে দলে শার্লটসভিলে যোগ দিয়েছিল। তাদের মিছিলের প্রতিবাদে সমাবেশ হয় অন্য গোষ্ঠীর। এরপরই দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রতিবাদকারীদের লক্ষ্য করে বোতল ছোঁড়া হয়। ঘটনার নিন্দা করেছেন শার্লটসভিলের মেয়রও। ডেকোক্র্যাট দলের পক্ষ থেকেও শ্বেতাঙ্গ সংগঠনগুলির বিদ্বেষমূলক হামলার নিন্দা করা হয়েছে।

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget