এক্সপ্লোর

হোয়াইট হাউসে মোদীকে স্বাগত জানাতে ট্রাম্পের সঙ্গে থাকবেন 'ফার্স্ট লেডি' মেলানিয়াও

ওয়াশিংটন: হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে শনিবার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন মোদী। হোয়াইট হাউসে প্রায় চার ঘন্টা থাকবেন ট্রাম্প ও মোদী। হোয়াইট হাউসে প্রথমে তাঁকে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া। এরপর ওভাল অফিসে দুই নেতা মুখোমুখি বৈঠক করবেন। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর এ ধরনের বৈঠক অবশ্য নতুন নয়। এর আগে দুবার তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই ওভাল অফিসেই দুবার বৈঠক করেছিলেন। প্রথমবার ২০১৪-র সেপ্টেম্বরে, দ্বিতীয়বার গত বছরের জুনে। ওভাল অফিসে বৈঠকের পর সংলগ্ন ক্যাবিনেট রুমেও বৈঠক করবেন মোদী ও ট্রাম্প। ওই বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মার্কিন প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস, বিদেশ সচিব রেক্স টিলারসন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার। ভারতীয় প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর, আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত নভতেজ সারানা। এরপর রোজ গার্ডেনে সংবাদমাধ্যমের সামনে যৌথ বক্তব্য জানাবেন মোদী ও ট্রাম্প।ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক তাঁদের অভিমত জানাবেন তাঁরা। হোয়াইট হাউসের আধিকারিকের বক্তব্য অনুসারে, সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেবেন না দুই নেতা। তবে এর পরিবর্তন হবে পারে। জারি হতে পারে ভারত-মার্কিন যৌথ বিবৃতি। এরপর হোয়াইট হাউসের ঐতিহাসিক ব্লু রুমে মোদী ও ভারতীয় প্রতিনিধিদের নৈশভোজে আপ্যায়ণ করবেন ট্রাম্প ও মেলানিয়া। এরপর রাতে হোয়াইট হাউস ছাড়বেন মোদী। এই সময়ও ট্রাম্পের সঙ্গে থাকবেন মেলানিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget