এক্সপ্লোর

ট্রাম্পের ভিসা পলিসিতে মার খাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দুনিয়ার ঐক্য, বলল পাকিস্তান

ইসলামাবাদ: সাতটি দেশের লোকজনের আমেরিকায় ঢোকা সাময়িক বন্ধ রাখার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক নির্দেশে ক্ষোভ জানাল পাকিস্তান। আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার বিপদ রুখবে বলে দাবি করে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া ও আরও ৬টি মুসলিমপ্রধান দেশ থেকে শরণার্থী ও পর্যটকদের মার্কিন মুলুকে প্রবেশ চার মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের অভিমত, এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতিই বরং মার খাবে। লিবিয়া, ইরাক, ইরান, সুদান, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেনের পর পাকিস্তানের মতো দেশ থেকেও লোকজনের আমেরিকা যাত্রার ওপর নিষেধাজ্ঞা বসতে পারে বলে আজই ইঙ্গিত দিয়েছেন জনৈক হোয়াইট হাউস অফিসার। এই প্রেক্ষাপটে আজ পাক অভ্যন্তরীণমন্ত্রী চৌধুরি নিসারকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, নতুন মার্কিন ভিসা নীতিতে সন্ত্রাসবাদীদের ক্ষতি হবে না, বরং সন্ত্রাসবাদে পীড়িত মানুষের কষ্টই বাড়বে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী দেশগুলির মধ্যে তৈরি হওয়া ঐক্য, সম্প্রীতি মার খাবে। গোটা দুনিয়ায় ১৫০ কোটি মুসলিমের মধ্যে মুষ্টিমেয় অংশ ইসলামের শান্তির বাণী অগ্রাহ্য করছে। মুসলিমদের বা ইসলামের দিকে আঙুল তোলা হলে লাভ হবে সন্ত্রাসবাদীদেরই। বিতর্কের ঝড় উঠলেও ট্রাম্পের পদক্ষেপের সমর্থনে সওয়ালের পাশাপাশি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রেইবাস বলেছেন, পাকিস্তান ও অন্য যে দেশগুলিকে নিয়েও একই সমস্যা, তাদের দিকে এবার নজর দেওয়া দরকার আমাদের।

সেরা শিরোনাম

School Shootout: মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
Mars Moon Phobos: মঙ্গলের উপগ্রহে রুদ্ধশ্বাস অভিযান, ফোবোসে মাটি কেটে আনা হবে পৃথিবীতে, ইতিহাস রচনার পথে জাপান
মঙ্গলের উপগ্রহে রুদ্ধশ্বাস অভিযান, ফোবোসে মাটি কেটে আনা হবে পৃথিবীতে, ইতিহাস রচনার পথে জাপান
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?
Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, জার্মানি থেকে আয়ারল্যান্ড — মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা
Durga Puja 2026 | নবমীর পুজোর আড্ডায় স্টুডিওয় হাজির সাহেব, ইন্দ্রাশিস ও রণজয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget