এক্সপ্লোর

ভারতের এলিট এনএসজি-র সদস্যপদের দাবিকে ‘দৃঢ় সমর্থন’, মোদীকে ফোনে আশ্বাস ক্যামেরনের

লন্ডন: আমেরিকা, সুইত্জারল্যান্ড, মেক্সিকোর পর ভারতের পাশে ব্রিটেনও। ভরসা দিলেন ডেভিড ক্যামেরন। জানা গিয়েছে, নয়াদিল্লির পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদের দাবিকে ‘দৃঢ় সমর্থন’ জানানোর ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কথা দিয়েছেন নরেন্দ্র মোদীকে। গতকাল ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন ক্যামেরন। আগামী সপ্তাহেই ৪৮ সদস্যের এলিট এনএসজি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে ভারতের দাবি নিয়ে কথা হতে পারে। ডাউনিং স্ট্রিটের জনৈক মুখপাত্র বলেছেন,  পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য ভারতের আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরমাণু অস্ত্র করা যায় যেসব মালমশলা, যন্ত্রপাতি, সামগ্রী ও প্রযুক্তির সাহায্যে, সেগুলির রফতানি নিয়ন্ত্রণ করে পরমাণু প্রসার ঠেকাতে একযোগে কাজ করে থাকে ওই গোষ্ঠী। ব্রিটেন ভারতের আবেদনকে প্রবল ভাবে সমর্থন করবে, এটা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তাঁরা একমত হয়েছেন যে, ভারতের উদ্যোগ সফল হতে গেলে এটা জরুরি যে, ভারতকে তার পরমাণু প্রসার ঠেকানোর ভূমিকা জোরদার করার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সামরিক ও অসামরিক পরমাণু কার্যকলাপের মধ্যে পার্থক্য জোরালো ভাবে তুলে ধরতে হবে ভারতকে। ভারত-ব্রিটেন সম্পর্ক বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়েও দুজনের কথা হয়েছে। ব্রিটিশ মুখপাত্রটি বলেন, প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেটের সফরের ফলে ও নানা ভাবে  ভারত-ব্রিটেন বোঝাপড়া যে ক্রমশ শক্তিশালী হচ্ছে, সে ব্যাপারে সহমত হয়েছেন তাঁরা। ঘটনাচক্রে ২৪ জুন সিওলে এনএসজি-র সম্ভাব্য প্লেনারি বৈঠকের প্রাক্কালে আমেরিকা ইতিমধ্যেই বাকি সদস্য দেশগুলিকে চিঠি দিয়ে ভারতের সদস্যপদের দাবি সমর্থনের আবেদন জানিয়েছে। আমেরিকা সহ এনএসজি-র অধিকাংশ সদস্য দেশ ভারতের অন্তর্ভুক্তির দাবি সমর্থন করলেও চিন, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রিয়া তার বিরোধিতা করছে। চিনের যুক্তি, ভারত পরমাণু প্রসার রোধ (এনপিটি) চুক্তি সই করেনি। তারপরও ভারতকে এনএসজি-তে নেওয়া হলে পাকিস্তানকেও সদস্যপদ দেওয়া উচিত। যদিও ভারত জানিয়ে দিয়েছে, এনএসজি-র সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এনপিটি-তে সই করা আবশ্যিক নয়। ভারত ফ্রান্সের নজির তুলে ধরছে এ ক্ষেত্রে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget