এক্সপ্লোর

Kyiv, Indian Embassy : মুহূর্মুহূ রুশ হানা, কিভের দূতাবাস বন্ধ করল ভারত, সরছে পশ্চিম ইউক্রেনের লিভে

Ukraine Russia War : ইউক্রেনে থাকা দূতাবাসের কর্মী ও সেই দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালানোর প্রয়াসে কোনও ছেদ পড়ছে না।

কিভ (ইউক্রেন) : কিভের (Kyiv) দূতাবাস বন্ধ করল ভারত (Indian Embassy)। সূত্র মারফত জানা যাচ্ছে, ইউক্রেনে ভারতের দূত ও রাজধানী কিভে ভারতীয় দূতাবাসে থাকা সমস্ত কর্মীকে নিরাপদে বের করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেভাবে মুহূর্মুহূ আক্রমণের রেশ বাড়িয়ে দিয়েছে রুশ সেনা সেই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা ভেবেই দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত। তবে ইউক্রেনে থাকা দূতাবাসের কর্মী ও সেই দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালানোর প্রয়াসে কোনও ছেদ পড়ছে না। জানা গিয়েছে, আপাত নিরাপদ ইউক্রেনের পশ্চিম দিকের শহর লিভে (Lviv) এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় দূতাবাস।

এদিনই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (war-hit Ukraine) খাদ্যের সন্ধানে বেরিয়ে নির্মম পরিণতির শিকার হলে হয়েছে ভারতীয় ডাক্তারি পড়ুয়াকে (Indian Medical Student)। মঙ্গলবার সকালে খারকিভের (Kharkiv) স্থানীয় সুপারমার্কেটে খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন কর্ণাটকে (Karnataka) হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধ (২১) (Naveen Shekarappa Gyanagoudar)। ঠিক তখন আকাশ জুড়ে দখল নিয়ে ক্রমাগত বোমাবর্ষণ শুরু করে রুশ যুদ্ধবিমান (Russian Fighet Plane)। আর সেই বোমাবর্ষণের অভিঘাতেই ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে প্রাণ খোয়াতে হয় ভারতের ছাত্র নবীনকে। খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।

কিভের পরই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। ভিডিওয় দেখা গেছে, রুশ হানায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর একটি ভিডিওয় দেখা গেছে, শহরের সবথেকে বড় সরকারি ভবনও উড়িয়ে দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতীয় দূতাবাসের তরফে দ্রুত কিভ ছাড়ার জন্য ছাত্র-সহ ভারতীয়দের অনুরোধ করা হয়। ট্রেনে বা যে কোনও ভাবে কিভ ছাড়তে বলা হয়। কারণ রাজধানী কিভের দখল পেতে মরিয়া হয়ে উঠে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে রুশ সেনা।

আরও পড়ুন ; সাতপাঁচ না ভেবে দ্রুত কিভ ছাড়ুন, ভারতীয়দের জরুরি নির্দেশ দূতাবাসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget