এক্সপ্লোর

জইশ সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিক পাকিস্তান, বলল আমেরিকা

ওয়াশিংটন: পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গি সংগঠনগুলির তহবিল সহ সবরকমের আর্থিক সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করা এবং জইশ-ই-মহম্মদ যাতে ভবিষ্যতে এই ধরনের হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদসংস্থা পিটিআই-কে মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘২০০২ সালে জইশ-ই-মহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। কিন্তু এই সংগঠনটি এখনও পাকিস্তানে সক্রিয়। ২০০১ সালের ডিসেম্বরে জইশকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদও ২০০১ সালে জইশ ও আল-কায়দাকে নিষিদ্ধ ঘোষণা করে। তারা যাতে ভবিষ্যতে আর হামলা চালাতে না পারে, তার জন্য ব্যবস্থা নেওয়ার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।’ মার্কিন বিদেশ দফতরের ওই মুখপাত্র আরও বলেছেন, ‘আমাদের আশা, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ঘোষণা অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করবে পাকিস্তান। জঙ্গিদের পাকিস্তানে আশ্রয় দেওয়া হবে না এবং অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলির তহবিল বাজেয়াপ্ত করা হবে।’ এ বিষয়ে মার্কিন প্রশাসন সরাসরি পাক সরকারের সঙ্গে কথা বলেছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও পুলওয়ামায় হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছেন। ১৫ জন সেনেটর সহ ৭০ জন আইনপ্রণেতা এই হামলার নিন্দা করেছেন। মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য অ্যামি বেরাও ট্যুইট করে শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget