এক্সপ্লোর

ভারতীয় বায়ুসেনার জন্য সশস্ত্র ড্রোনের আবেদন খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন, জানালেন অফিসার

ওয়াশিংটন: ভারতীয় বায়ুসেনা আধুনিকীকরণের উদ্যোগের অংশ হিসাবে আমেরিকার কাছে সশস্ত্র ড্রোন কেনার যে আবেদন জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন তা 'বিবেচনা করছে' বলে জানালেন তাদের এক কর্তা। সশস্ত্র ড্রোন তার প্রতিরোধ শক্তি আরও জোরদার করবে বলে দাবি ভারতীয় বায়ুসেনার। চলতি বছরের গোড়ায় ভারতীয় বায়ুসেনা মার্কিন সরকারের কাছে জেনারেল অ্যাটমিকস প্রিডেটর সি অ্যাভেঞ্জার এয়ারক্র্যাফট চায়। তাদের মোটামুটি ৮০ থেকে ১০০টি ইউনিট প্রয়োজন, যার অর্থমূল্য প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। গত ২৬ জুন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে আমেরিকার তরফে ভারতকে ২২টি অস্ত্রহীন গার্ডিয়ান ড্রোন বিক্রির সিদ্ধান্ত জানানো হয়, যা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর এলাকায় ভারতীয় নৌবাহিনীর নজরদারি ক্ষমতা বাড়াবে। সেই বৈঠকের কয়েক মাস বাদেই ভারতীয় বায়ুসেনার সশস্ত্র ড্রোনের আবেদন খতিয়ে দেখার কথা জানিয়ে ট্রাম্প প্রশাসনের অফিসারটি বলেন, বিদেশি রাষ্ট্রকে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয় সবসময় বিবেচনা করা হয়, তবে প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারেও ভেবে দেখা হয়, কী করে আমাদের সহযোগিতা, সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। ভারতীয় সশস্ত্র বাহিনীর কয়েকশো কোটি ডলার অর্থমূল্যের আধুনিকীকরণ বহুদিন ধরে বকেয়া রয়েছে। তারই অঙ্গ হিসাবে আগামী দশকে আমেরিকা থেকে হাই-টেক প্রতিরক্ষা সাজ-সরঞ্জাম ও প্রযুক্তি কিনতে চায় ভারত। প্রধান প্রতিরক্ষা সহযোগীর স্বীকৃতি দিয়েছিল পূর্ববর্তী ওবামা প্রশাসন। ট্রাম্প প্রশাসনও ভারতের যাবতীয় আবেদন, প্রত্যাশাগুলি দ্রুততার সঙ্গে বিবেচনা করে দেখছে। অফিসারটি বলেন, সমুদ্রে জলদস্যু বাহিনীর মোকাবিলায়, ভারত মহাসাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগর এলাকায় অবাধ যাতায়াত সুনিশ্চিত করতে মার্কিন ও ভারতীয় নৌবাহিনীর অনেক বছর ধরেই পরস্পরের সঙ্গে সহযোহিতা করছে। আমার মনে হয়, চাহিদার ভিত্তিতে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েই চলবে। গত সপ্তাহে মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন জানান, বড় প্রতিরক্ষা শরিকের মর্যাদা ও নৌবাহিনী সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির পারস্পরিক স্বার্থ মাথায় রেখে ট্রাম্প প্রশাসন ভারতকে বিবেচনা করে দেখার জন্য গার্ডিয়ান ইউএভি সহ একগুচ্ছ প্রতিরক্ষা সামগ্রী সরবরাহের প্রস্তাব দিয়েছে। তিনি সশস্ত্র ড্রোনের উল্লেখ করেননি বটে, তবে বলেন, বিশ্বশান্তি ও সুরক্ষায় ভারত যে ভূমিকা পালন করতে পারে, তাকে আমরা গুরুত্ব দিই, ভারত আরও বেশি শক্তিশালী হবে, তা সুনিশ্চিত করতেও তৈরি। গার্ডিয়ান ইউএভি, এয়ারক্র্যাফট ক্যারিয়ার প্রযুক্তি. ফিউচার ভার্টিকাল লিফট প্রোগ্রাম, এফ-১৮ ও এফ-১৬ যুদ্ধবিমান সহ আমেরিকার দেওয়া প্রস্তাবগুলি আমাদের বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতায় গুণগত বদল ঘটানোর ক্ষমতা আছে।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget