এক্সপ্লোর

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় খতম শ্রীলঙ্কা দলের ওপর হামলায় জড়িত আল কায়েদা নেতা ইয়াসিন

ওয়াশিংটন: আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় খতম জঙ্গি সংগঠন আল কায়েদার প্রথমসারির নেতা কারি ইয়াসিন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন সূত্রে এ কথা জানানো হয়েছে। পাকিস্তানে বেশ কয়েকটি জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল ইয়াসিন। ২০০৮-এর ২০ সেপ্টেম্বর ইসলামাবাদের ম্যারিয়ট হোটেল এবং  ২০০৯-র লাহৌরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর হামলার ঘটনায় যুক্ত ইয়াসিন। তাকে গত ১৯ মার্চ পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ড্রোন হামলায় খতম করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস জানিয়েছেন, যে সব জঙ্গিরা ইসলামের বদনাম করে এবং নিরীহ মানুষদের হত্যা করে, তারা যে রেহাই পাবে না,  কারি ইয়াসিনের মৃত্যু তারই প্রমাণ। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে,  বালুচিস্তানের এই প্রথমসারির জঙ্গি নেতার সঙ্গে তেহরিক-ই-তালিবানের যোগ ছিল এবং ম্যারিয়ট হোটেলে হামলা সহ সে আল কায়েদার একাধিক নাশকতার সঙ্গে জড়িত ছিল। ম্যারিয়ট হোটেলে হামলায় মার্কিন বায়ূ ও নৌ বাহিনীর দুই আধিকারিকেরও মৃ্ত্যু হয়েছিল। ২০০৯-এ শ্রীলঙ্কার দলের ওপর হামলায় ছয় পাক পুলিশ ও দুই সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। শ্রীলঙ্কা দলের ছয় সদস্যও জখম হয়েছিলেন। ইয়াসিনকে পাকিস্তানি তালিবানের ঘনিষ্ট সহযোগী আখ্যা দিয়ে সংগঠনের মুখপাত্র জানিয়েছে, আল কায়েদার এই নেতা ছিল মুজাহিদিনদের প্রশিক্ষক। মার্কিন ড্রোন হামলায় ইয়াসিনের তিন সঙ্গীও মারা গিয়েছে।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget