এক্সপ্লোর

US-China Conflict: কোভিড বিধি নিয়ে বাড়াবাড়ির অভিযোগ, চিনগামী ৪৪ উড়ান বাতিল আমেরিকার

US-China Conflict: কোভিড বিধি পালন হচ্ছে না বলে সম্প্রতি আমেরিকার একাধিক বিমান বাতিল করে চিন। তারই পাল্টা এ বার চিনের একাধিক বিমানের উড়ান বাতিল করল আমেরিকা।

ওয়াশিংটন: অতিমারির দায় নিয়ে সংঘাত চলছিল আগে থেকেই। এ বার কোভিড বিধি-নিষেধ নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে সংঘাত (Indi-China Conflict) চরমে উঠল। তাতে আমেরিকা থেকে চিনগামী ৪৪টি যাত্রীবাহী বিমানের উড়ান বাতিল (US Suspends Chinese Flights) করার সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। কোভিড বিধি-নিষেধের দোহাই দিয়ে সম্প্রতি আমেরিকার একাধিক বিমান সংস্থার উড়ান বাতিল করে বেজিং। তারই পাল্টা এ বার আমেরিকার তরফে বিমান বাতিল করা হল।

নোভেল করোনাভাইরাসের (Novel Coronavirus) নয়া রূপ ওমিক্রনের (COVID Variant Omicron) প্রকোপে আমেরিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। জন্স হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে আমেরিকায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ১৮ লক্ষ মানুষ। এমন পরিস্থিতিতে সে দেশ থেকে আসা বিমানে কোভিড বিধি-নিষেধ সঠিক ভাবে পালিত হচ্ছে না এবং সেখান থেকে সংক্রমণ বয়ে আনা হচ্ছে বলে অভিযোগ করে বেজিং।

বেজিংয়ের অভিযোগ, করোনা রিপোর্ট নেগেটিভ দেখিয়ে আমেরিকা থেকে বিমানে উঠছেন যাত্রীরা। কিন্তু তাদের দেশের বিমানবন্দরে যখন পরীক্ষা করা হচ্ছে, তখন তাঁদের শরীরে সংক্রমণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমেরিকার তরফেই গাফিলতি থাকছে। তাতেই জবস্বার্থে দেশের মাটিতে সম্প্রতি আমেরিকান, ডেল্টা এবং ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের অবতরণ সাময়িক নিষিদ্ধ করে বেজিং।    

আরও পড়ুন: Covid Pandemic: করোনা থাকবেই, তবে চলতি বছরেই শেষ হতে পারে অতিমারী!

কিন্তু চিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় আমেরিকার পরিবহণ বিভাগ। শুক্রবার লিখিত বিবৃতি প্রকাশ করে তারা জানায়, চিনের নির্দেশিকা অনুযায়ী কড়া বিধিনিষেধে উড়ান পরিষেবা অব্যাহত রাখা হয়েছে। কিন্তু আমেরিকা থেকে যাওয়ার পর চিনে যদি কারও শরীরে সংক্রমণ ধরা পড়ে, তার দায় আমেরিকার নয়। তাই আমেরিকার উপর এর মাসুল চাপানো অনুচিত। তার পরেও দু’তরফে বরফ না গলায় চিনগামী ৪৪টি বিমানের উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিল আমেরিকা।  

আমেরিকা যে ৪৪টি বিমানের উড়ান বাতিল করেছে তার মধ্যে এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাদার্ন এয়ারলাইন্স এবং শিয়ামেন এয়ারলাইন্সের একাধিক বিমান রয়েছে। ফেব্রুয়ারি মাসে বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের (Beijing Winter Olympics) আসর বসছে। তার আগে দুই দেশের এই উড়ান সংঘাতে সিঁদুরে মেঘ দেখছে আন্তর্জাতিক মহল। কিন্তু চিনের দাবি, শুধু আমেরিকা নয়, গত সপ্তাহে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ ধরা পড়ার পর একাধিক দেশের উড়ান বাতিল করেছে তারা। সীমান্তেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget