এক্সপ্লোর

ভারতের আবেদন সমর্থনের জন্য এনএসজি-র সদস্যদের আর্জি আমেরিকার

ওয়াশিংটন: ভারতের সদস্যপদকে সমর্থনের জন্য পরমানু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-র সদস্য দেশগুলিকে আর্জি জানাল আমেরিকা। আগামী সপ্তাহে এনএসজি-র পূর্ণাঙ্গ বৈঠক। তার আগে এ কথা জানিয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমেরিকা এনএসজি-র বৈঠকে ভারতের আবেদনকে সমর্থন জানাবে। উল্লেখ্য, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৪৮ সদস্যবিশিষ্ট এনএসজি-তে ভারতের অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়েছিলেন। ভারত যাতে সদস্যপদ লাভ করতে পারে সেজন্য চেষ্টাও চালাচ্ছে আমেরিকা। ভারতকে সমর্থনে অনিচ্ছুক দেশগুলিকে তাদের সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। মোদী ও ওবামার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আমেরিকা এনএসজি-তে ভারতের সদস্যপদ লাভের আবেদনকে সমর্থন করার জন্য সংশ্লিষ্ট দেশগুলির সরকারের কাছে আর্জি জানিয়েছিল। উল্লেখ্য, সদস্য না হলেও ২০০৮-এ আমেরিকার সঙ্গে অসামরিক পরমাণু চুক্তির সুবাদে ভারত এনএসজি-র সদস্যদের মতোই সুবিধা পাচ্ছে। পরমাণু ক্ষেত্র সংক্রান্ত বিষয়গুলির দেখভাল করে এনএসজি। পরমাণু প্রযুক্তির বাণিজ্য ও রফতানি করতে পারে এর সদস্য দেশগুলি। সহমতের ভিত্তিতেই কাজ করে এনএসজি। কোনও একটি সদস্য দেশ বিরোধিতা করলেই আটকে যেতে পারে ভারতের আবেদন। উল্লেখ্য, এনএসজি-তে ভারতের অন্তর্ভূক্তির বিরোধিতা করছে চিন। এরইমধ্যে চিনের সরকারি সংবাদমাধ্যম আশঙ্কা প্রকাশ করেছে, এনএসজি-তে ভারতের অন্তর্ভূক্তি দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য নষ্ট করবে এবং ভারত ‘বৈধ’ পরমাণু শক্তিধর দেশের মর্যাদা পেয়ে যাবে।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget