এক্সপ্লোর

মদ খেয়ে হুল্লোড়, ‘বেয়াড়া’ অতিথির পায়ে গুলি গৃহকর্ত্রীর

ওয়াশিংটন: ‘প্রহারেণ ধনঞ্জয়’ বোধহয় একেই বলে!বাড়িতে অতিথিরা এসেছে। অনেকক্ষণ কেটে গিয়েছ। কিন্তু ওঠার নামগন্ধও নেই। বরং মদ খেয়ে সময়ের তালে পাল্লা দিয়ে হুল্লোড় তুঙ্গে উঠেছে। কাঁহাতক এই ‘বেয়াড়াপনা’ সহ্য করা যায়। শেষপর্যন্ত বিরক্তির চোটে অতিথিদের লক্ষ্য করে গুলি ছুঁড়লেন ৩২ বছরের এক মহিলা। নাম অ্যালানা অ্যানেট সাভেল। আমেরিকার ফ্লোরিডায় পানামা সিটিতে এই ঘটনা ঘটেছে। দুই অতিথি প্রাণভয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন তাঁরা। সাভেলের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। বে কাউন্টির শেরিফের দফতর জানিয়েছে, মিসেস কির্স্টি জো মেহর ও তাঁর বয়ফ্রেন্ড সাভেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কির্স্টি জানিয়েছেন, তাঁর পায়ে যেন কিছু একটা এসে আঘাত করে। দৌড়ে তাঁরা গাড়িতে গিয়ে ওঠেন। সাভেল বলেছেন, কির্স্টি ও তাঁর বয়ফ্রেন্ড বাড়িতে এসে মদ্যপান শুরু করেন। সেইসঙ্গে হৈহুল্লোড় জুড়ে দেন।  সাভেলের মনে হচ্ছিল, কির্স্টিরা যেন তাড়াতাড়ি বিদেয় হন।কিন্তু তাঁরা ওঠার নামই করছিলেন না। বিরক্ত হয়ে তিনি কির্স্টিদের পা লক্ষ্য করে গুলি চালান। তদন্তকারীরা সাভেলের বয়ফ্রেন্ডকেও জেরা করেছেন। জেরায় অভিযুক্তের বয়ফ্রেন্ড বলেছেন, তিনি সাভেলকে বলেছিলেন যে, তিনবার বলার পরও কোনও অতিথি যদি উঠতে না চায়, তাহলে বন্দুক নিয়ে এসে মাটিতে গুলি ছুঁড়তে হবে। এতে কাজ না হলে পা লক্ষ্য করে গুলি ছুঁড়তে হবে। ঘটনার দিন মাটিতে গুলি ছোঁড়ার পর কির্স্টিদের পা লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করেন। কির্স্টির পায়ে দুবার গুলি লাগে। ওয়াশিংটন পোস্ট একথা জানিয়েছে। সাভেল পরে কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন যে, গুলি না চালিয়ে সে ৯১১-তে ফোন করে বেয়াড়া অতিথিদের বের করে দিতে পারতেন।  সাভেল এখন মনে করছেন যে, গুলি চালিয়ে তিনি ভুল করেছেন। কিন্তু কী আর করা যাবে! গুলি চালাতে শুরু করার পর নিজেকে থামাতে পারেননি তিনি। শেরিফের দফতর জানিয়েছে, গত সোমবারের ওই ঘটনায় সাভেলের বয়ফ্রেন্ডের পায়েও অল্পবিস্তর আঘাত লেগেছে। অতিথিরা চলে যাওয়ার পর সাভেল বাড়ির পাশের একটি ডাস্টবিনে বন্দুকটি ফেলে দেন। রাত দুটো নাগাদ হাসপাতাল থেকে শেরিফের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়। ওই হাসপাতালে কির্স্টির চিকিত্সা চলছিল। এরপর সাভেলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget