এক্সপ্লোর

জারি জরুরি অবস্থা, প্রবল সঙ্কটে ভেনেজুয়েলা

কারাকাস: চূড়ান্ত আর্থিক সঙ্কট। সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। দক্ষিণ আমেরিকার সমাজতন্ত্রী রাষ্ট্র ভেনেজুয়েলা ক্রমশ তলিয়ে যাচ্ছ বিপন্নতার গভীরে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সাধারণ মানুষের ভরসা নেই। তাঁরা চান, দেশজুড়ে মন্দার দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করুন। কিন্তু মোটেই রাজি নন মাদুরো। উল্টে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। ইঙ্গিতপূর্ণভাবে দু’দিনের সেনা মহড়ার নির্দেশ দিয়েছেন। রাশিয়া থেকে আমদানি করা যুদ্ধবিমান আকাশে চক্কর দিচ্ছে, তৈরি রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র। বেশ কয়েকটি দাঙ্গা দমনকারী স্কোয়াড রাস্তায় নেমে পড়েছে। কারণ হিসেবে প্রেসিডেন্ট বলছেন, আমেরিকা সহ অন্যান্য বিদেশি রাষ্ট্র থেকে আসা বিপদের মোকাবিলা করতে ভেনেজুয়েলা যে তৈরি, তা দেখাতেই এই মহড়া। কিন্তু বিরোধীরা মনে করছেন, দেশজুড়ে বাড়তে থাকা অসন্তোষ আগেভাগে নির্মূল করতেই এই সব ব্যবস্থা নিয়েছেন মাদুরো। প্রেসিডেন্টের জারি করা জরুরি অবস্থা অবশ্য খারিজ করে দিয়েছে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি, সেখানে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ। মাদুরোর বিরুদ্ধে গণভোট চেয়ে তারা দাবি করেছে, ৭০ শতাংশ ভেনেজুয়েলাবাসীই তাঁর অপসরণ চান। কিন্তু মাদুরোর অনুগামী বিচারপতিরা অ্যাসেম্বলির রায় উলটে দিয়ে দাবি করেছেন, আইন মেনেই দেশে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। ফলে সঙ্কট আরও গভীর হয়েছে। খনিজ তেল নির্ভর সমাজতন্ত্রী ভেনেজুয়েলায় দীর্ঘদিন রাজত্ব করেছেন হুগো স্যাভেজ। তাঁর মৃত্যুর পর বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেসকে স্বল্প ভোটে হারিয়ে ভেনেজুয়েলার ক্ষমতা দখল করেন মাদুরো। ক্যাপ্রিলেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলায় সামাজিক বিস্ফোরণের পরিস্থিতি তৈরি হয়েছে, এভাবে চললে বিদ্রোহ হতে পারে। তবে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সমস্যা মেটানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget