এক্সপ্লোর

পরমাণু অস্ত্র ‘প্রথম ব্যবহার না করা’র নীতি আমাদের নয়, কাশ্মীর নিয়ে সংঘাতের মধ্যে বলল পাকিস্তান সেনাবাহিনী

একইসঙ্গে গফুর জানিয়ে দেন, কাশ্মীর তাঁদের শিরায় রয়েছে, তাকে রক্ষা করতে যতদূর যেতে হয়, যাবে পাকিস্তান। তিনি ৩৭০ অনুচ্ছেদ বাতিলেরও তীব্র নিন্দা করেন।

ইসলামাবাদ: ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে চলতি সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী জানিয়ে দিল, তারা পরমাণু অস্ত্র ‘প্রথম ব্যবহার না করা’র নীতি মেনে চলে না। গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আগামী দিনে কখনও প্রথম পরমাণু অস্ত্র প্রয়োগ না করার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ভবিষ্যতে পরিস্থিতি কী হবে, তা দেখেই ঠিক হবে ভারত কী করবে। আজ পাক সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের প্রথম ব্যবহার না করার কোনও নীতি নেই। আমাদের অস্ত্রশস্ত্র রাখা আছে প্রতিরোধের জন্য। আর ভারত কী করবে, কী পলিসি নেবে, সেটা তাদের ব্যাপার। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে পরমাণু অস্ত্রের অধিকারী দুটি দেশের চলতি সংঘাতের মধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি জানান, তাঁর দেশ কখনই ভারতের সঙ্গে যুদ্ধের সূচনা করবে না। কিন্তু আজ কিছুটা ভিন্ন সুরে গফুর বলেন, প্রথম আঘাত এলে পাল্টা আঘাতটা হবেই। আমরা সংঘাত এড়িয়ে চলেছি। পরমাণু শক্তিধর দেশগুলির যুদ্ধে জড়ানোর কোনও জায়গাই নেই বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে গফুর জানিয়ে দেন, কাশ্মীর তাঁদের শিরায় রয়েছে, তাকে রক্ষা করতে যতদূর যেতে হয়, যাবে পাকিস্তান। তিনি ৩৭০ অনুচ্ছেদ বাতিলেরও তীব্র নিন্দা করেন। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর ডিরেক্টর জেনারেল গফুর বলেন, সম্প্রতি নরেন্দ্র মোদি একটি অনৈতিক কাজ করেছেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছেন। এটা আর আদর্শের সংঘাত নয়। ভারত পাকিস্তানকে ‘পরোক্ষে আক্রমণ চালিয়ে গিয়েছে’ বলে অভিযোগ করে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদবের দৃষ্টান্তও দেন তিনি। গফুর বলেন, পাকিস্তান গত ২০ বছর ধরে একটা মিশ্র যুদ্ধ লড়ছে এবং বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের জবাব দেওয়ার রাস্তা খোলা রয়েছে অর্থনীতি, কূটনীতি, গোয়েন্দাগিরির মধ্যে। তিনি বলেন, হয়তো ভারত ভাবছে, আমাদের দুর্বল করতে পারে, এমন ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ভারতকে বলতে চাই, যু্দ্ধে শুধু অস্ত্রশস্ত্র, অর্থনীতি দিয়ে লড়াই হয় না, দেশপ্রেম দিয়েও হয়। প্রধানমন্ত্রী মোদির ‘ফ্যাসিস্ত’ সরকার ‘উপমহাদেশে নেহরুর পদক্ষেপগুলি উপড়ে ফেলেছে’ বলে অভিমত জানিয়ে তিনি দাবি করেন, ভারতে আরএসএস ও নাত্সি দর্শন ক্ষমতায় রয়েছে। মুসলিম, দলিত সহ সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে তারা।

সেরা শিরোনাম

Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget