এক্সপ্লোর

পরমাণু অস্ত্র মামলা: জয় ভারতের, বিশ্ব আদালতে মার্শাল দ্বীপের দাবি খারিজ

দ্য হেগ (দ্য নেদারল্যান্ডস): বিশ্ব আদালতে জয় ভারতের। ভারত সহ তিন দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্রপ্রসার সংক্রান্ত মামলা বাতিল করল দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে)। ঘটনায় প্রকাশ, পরমাণু অস্ত্রের দৌড় থামানোর কোনও ইঙ্গিত দেখাচ্ছে না— এই অভিযোগ এনে ভারত, ব্রিটেন ও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলা দাখিল করে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট্ট দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডস। কিন্তু এদিন আইসিজে-র ১৬ বিচারক-বিশিষ্ট প্যানেল জানিয়ে দেয়, এই তিন পরমাণু শক্তিধর রাষ্ট্রের সঙ্গে অতীতে এই দ্বীপরাষ্ট্রের কোনও সংঘাত লেগেছে বলে প্রমাণ মেলেনি। উপরন্তু, এ-ও জানা যায়নি, যে এই ইস্যুতে কোনও দ্বিপাক্ষিক সমঝোতা চাওয়া হয়েছে। ফলে, বিচারকমণ্ডলী রায়ে জানিয়ে দেয়, মার্শাল দ্বীপের বিরুদ্ধে এই তিন দেশ যে এক্তিয়ারের প্রশ্ন তুলেছে, তাকে মান্যতা দেওয়া হচ্ছে। প্যানেলের প্রধান রনি আব্রাহাম বলেন, মামলাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না আদালত। প্রসঙ্গত, ১৯৪৬-৫৮ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে ঠান্ডা যুদ্ধের সময় এই মার্শাল দ্বীপে একাধিক পরমাণু পরীক্ষা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যার জেরে ২০১৪ সালে বিশ্বের ৯টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে মামলা দাখিল করে মার্শাল দ্বীপপুঞ্জ। মার্শালের অভিযোগ, ১৯৬৮ সালের পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি মোতাবেক নিজেদের অস্ত্রসম্ভার কমানোর যে দায়বদ্ধতা দেখানো উচিত ছিল, তা দেখায়নি এই দেশগুলি। কিন্তু, চিন, ফ্রান্স, ইজরায়েল, উত্তর কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, তারা বিশ্ব আদালতের এক্তিয়ারকে গ্রাহ্য করে না। ইজরায়েল জানিয়ে দেয়, তাদের কোনও পারমাণবিক অস্ত্র নেই। ফলত, তাদের বিরুদ্ধ মামলা খারিজ হয়ে যায়। এরপর, মার্শালের তরফে জানানো হয়, ব্রিটেন, ভারত ও পাকিস্তান—এই তিন দেশ এনপিটি চুক্তি বহির্ভূত কাজ করেছে। ভারত ও পাকিস্তান সাফ জানিয়ে দেয়, তারা ওই চুক্তি স্বাক্ষর করেনি। তাই তা মানতেও বাধ্য নয়। এরপরই ভারত সহ তিনদেশের বিরুদ্ধেও মামলা খারিজ হয়ে যায়। এদিনের রায়কে হতাশাজনক বলে উল্লেখ করেছে মার্শাল দ্বীপপুঞ্জ।

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget