এক্সপ্লোর

South Korea Covid Cases : দাপট ওমিক্রনের, চিনের পর এবার করোনায় কাঁপছে দক্ষিণ কোরিয়া

South Korea facing worst Covid outbreak : দক্ষিণ কোরিয়ায় এই মুহূর্তে মোট সংক্রমণ ৭,৬২৯,২৭৫

সিওল (দক্ষিণ কোরিয়া) : চিনের পর এবার কোভিডের ভয়ঙ্কর রূপ দক্ষিণ কোরিয়ায়। একদিনে ৪ লক্ষর বেশি সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৪ লক্ষ ৭৪১ জন জন। গত বছর জানুয়ারিতে প্রথম সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যা সর্বাধিক বলে জানা গেছে।

নতুন করে এত সংখ্যক সংক্রমণ ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭,৬২৯,২৭৫। এমনই জানিয়েছে সাউথ কোরিয়া কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি। এদিকে অতিমারী ছড়িয়ে পড়ার পর গত মঙ্গলবার সবেথেকে বেশি মৃতের সংখ্যা দেখা যায় এখানে। একদিনে মৃত্যু হয় ২৯৩ জনের। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের এমনই খবর।

কোথায় দাঁড়িয়ে চিন ?

চিনে ফের নতুন করে দাপট দেখাচ্ছে করোনা। বুধবার এখানে নতুন করে সংক্রমিত হন ৩,২৯০ জন। এর মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, ২০১৯ সালে এই চিনেই উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা গিয়েছিল। তবে, গত একবছরে সেখানে করোনায় মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে চিনে শেনজেনে লকডাউন ঘোষণা হয়েছে। যার জেরে ১৭ লক্ষর বেশি মানুষ নতুন করে গৃহবন্দী হয়ে পড়েছেন। শাংহাই এবং অন্যান্য শহরেও বিধি-নিষেধ শুরু হয়েছে। 

ভারতের করোনা আপডেট : 
দেশে করোনার গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৬৮।  

এদিকে গোটা দেশে শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে। ২০১০-এর ১৫ মার্চের আগে যারা জন্মেছে, তারা করোনা টিকা নিতে পারবে। এই পর্যায়ে ভ্যাকসিন পাবে প্রায় ৮৫ কোটি কিশোর-কিশোরী। কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে কো-মর্ডিবিটি নেই, ষাটোর্ধব এমন ব্যক্তিরাও করোনা টিকার প্রিকশন ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর এই ডোজ নেওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget