এক্সপ্লোর

Malaria Vaccine: বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ভ্যাকসিনের নাম "আরটিএস, এস/এএস জিরো ওয়ান", প্রচলিত নাম "মস্কুইরিক্স"...

জেনিভা: বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় (Malaria Vaccine) ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা "হু" (WHO)। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিনে অনুমোদন মিলেছে, তার নাম "আরটিএস, এস/এএস জিরো ওয়ান" (RTS,S/AS01)। প্রচলিত নাম "মস্কুইরিক্স" (Mosquirix)। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত আফ্রিকা মহাদেশে শিশুদের মধ্যে অতিমারীর চেহারা নিয়েছে ম্যালেরিয়া। হু-র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নীচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাব-সাহারান আফ্রিকায় শৈশবকালীন অসুস্থতা এবং মৃত্যুর একটি প্রধান কারণ হল ম্যালেরিয়া। এই অঞ্চলে প্লাসমোডিয়াম ফলসিপারম (প্রচলিত ম্যলিগন্যান্ট ম্যালেরিয়া)-র হার অনেকটাই বেশি। 

বুধবার এক সোশ্যাল মিডিয়ায় লাইভ হওয়া এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হু-এর মহাসচিব তেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শিশুদের জন্য বহু প্রতীক্ষিত এই ম্যালেরিয়া ভ্যাকসিন আদতে বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তকারী প্রমাণিত হবে। 

তিনি বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে বিদ্যমান মাধ্যমগুলির সঙ্গে এই ভ্যাকসিন ব্যবহার করলে প্রতি বছর হাজার হাজার তরুণের জীবন বাঁচাতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পাঁচমাস বয়স থেকে ম্যালেরিয়া টিকার প্রয়োগ শুরু করা যাবে। নিতে হবে চারটি ডোজ।

২০১৯ থেকে ঘানা, কেনিয়া এবং মালাউইয়ের মতো দেশে ম্যালেরিয়া ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল। বছরদুয়েক পর মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। 

হু মহাসচিব বলেন, ভ্যাকসিনটি উল্লেখযোগ্যভাবে ম্যালেরিয়া থেকে মৃত্যুর আশঙ্কা হ্রাস করে। একইসঙ্গে, তিনি যোগ করেন, এটি একমাত্র হাতিয়ার নয়। ম্যালেরিয়ার বিরুদ্ধে টিকার পাশাপাশি মশারি সহ অন্যান্য ব্যবস্থার প্রয়োজন সমানতালে করতে হবে।

হু-এর আফ্রিকা মহাদেশের আঞ্চলিক অধিকর্তা মাৎসিদিশো মোয়েতি বলেন, বহু শতাব্দী ধরে ম্যালেরিয়া সাব-সাহারান আফ্রিকায় ত্রাস সৃষ্টি করেছে। যার ফলে প্রচুর মানুষ কষ্ট পেয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে একটি কার্যকরী ম্যালেরিয়া ভ্যাকসিন আশা করেছিলাম এবং এখন প্রথমবারের মতো আমাদের কাছে এই ধরনের অনুমোদিত টিকা ব্যাপকভাবে ব্যবহারের জন্য এসেছে। 

তিনি বলেন, আজকের সুপারিশ আফ্রিকা মহাদেশের জন্য একটি আশার আলো প্রদান করবে। কারণ, আফ্রিকায় এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি এবং আমরা আশা করি আরও অনেক আফ্রিকান শিশু ম্যালেরিয়া থেকে রক্ষা পাবে এবং সুস্থ জীবনযাপন করবে।

আরও পড়ুন: প্রথমবার পশ্চিম আফ্রিকায় খোঁজ মিলল মারণ মারবার্গ ভাইরাসের, জানাল হু

আরও পড়ুন: করোনা টিকাকরণের প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করায় ভারতের প্রশংসা WHO-র

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget