এক্সপ্লোর

বিপর্যয় মোকাবিলায় মোতায়েন ৫১টি দল, ৪৮ ঘণ্টা লাগাতার নজরদারি, জানালেন মুখ্যমন্ত্রী

১০ লক্ষ মানুষকে সরানোর ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৎপর প্রশাসন। আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানালেন কাল থেকে ৪৮ ঘণ্টা লাগাতার নজরদারি চলবে। ১০ লক্ষ মানুষকে সরানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিন তিনি বলেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ‘আমফানের থেকেও বড় হতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই ৪ হাজার ত্রাণশিবির খোলা হয়েছে। ত্রাণশিবির গুলিতে করোনা বিধি মানার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে। যাঁদের মাস্ক নেই, তাঁদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যাবেন না। রাজ্যের ২০ জেলায় ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাব পড়বে। ৫১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। সব জেলায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত আছে। রাজ্যে ৪ হাজার সাইক্লোন সেন্টার প্রস্তুত হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় ১ হাজারটি দল প্রস্তুত আছে। সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারের সব এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, আমফানের অভিজ্ঞতা থেকে এবছর আগে থেকেই সিইএসই-র কাছে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে আবদেন করা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ছাড়াও এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। ওই বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৬০০ কোটি টাকা করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে। বাংলাকে ৪০০ কোটির সামান্য বেশি। তাঁর প্রশ্ন, কেন বঞ্চিত বাংলা? রাজ্যের টাকা থেকেই রাজ্যকে সাহায্য করা হয়েছিল। মাছের তেলে মাছ ভাজা। আমফানের সময়ও বলা হয়েছিল আর্থিক সাহায্য করা হবে। বুলবুল, আমফানের টাকা পেলাম না। আবার একটা ঝড় আসছে।

উল্লেখ্য, গতি বাড়িয়ে আগেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ধেয়ে আসছে বাংলা-ওড়িশা উপকূলের দিকে। বুধবার দুপুরের পরই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামীকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড় ইয়াস। দুপুরের পর আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভূমিতে। দিঘা থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে।

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget