এক্সপ্লোর

Yash Cyclone: দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ

রবিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

কলকাতা: শেষ পর্যন্ত দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। রবিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আগামী বুধবার তা আছড়ে পড়তে পারে বাংলা-ওড়িশা উপকূলে। দিঘার কাছাকাছি স্থলভাগে ঢোকার সম্ভাবনা ঘূর্ণিঝড় যশের।

এই মে-ই দেখেছিল দক্ষিণবঙ্গের বুকে বিধ্বংসী আমফানের তাণ্ডব। দেখেছিল আয়লার ভয়াবহতা। গতবছরের বিশে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গকে ছাড়খার করে দিয়েছিল আমফান। ২০০৯-এর ২৫ মে লণ্ডভণ্ড করে দিয়েছিল আয়লা। সেই মে মাসেই আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এবার যশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  উত্তর আন্দামান সাগর ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, শক্তিসঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সেই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম অভিমুখী হয়ে, ২৬ মে, বুধবার পৌঁছতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে।

তার জেরে ২৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার সন্ধে থেকে দুই রাজ্যের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে যশ। নামকরণকারী দেশ ওমান। আবহাওয়া দফতররের অনুমান, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্করপুর সমুদ্র সৈকতে। অন্যদিকে, ওড়িশার বালেশ্বর উপকূলেও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।

করোনা মহামারীতে তছনছ দেশ। তারমধ্যে, দেশের পশ্চিম প্রান্তে তওতের বিধ্বংসী রূপ। লণ্ডভণ্ড গুজরাত, মহারাষ্ট্রের উপকূল এলাকা। বহু প্রাণ গিয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য সবুজ। সেই রেশ এখনও কাটেনি। তারমধ্যেই এবার যশের ভ্রুকুটি। তবে, এর সঙ্গে বর্ষা আগমনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার নির্ধারিত সময়ের একটু আগেই কেরলে বর্ষা আসতে পারে। ১ লা জুনের বদলে, ৩১শে মেতেই বর্ষা ঢুকে যাবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ২২শে মে-র বদলে, ২১ তারিখই বর্ষর আগমনের সম্ভাবনা। সেই হিসাব মতো, একটু আগে এরাজ্যেও বর্ষা ঢুকে যেতে পারে। তবে, আগামী কয়েকদিন অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলগুলিতে বৃষ্টি বাড়বে।

 

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
Road Accident: স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
Big Boss: 'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ডাক্তারকে 'লাঠি-বেল্ট দিয়ে মারধর', 'গাড়ি লুঠ'
'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ডাক্তারকে 'লাঠি-বেল্ট দিয়ে মারধর', 'গাড়ি লুঠ'

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget