এক্সপ্লোর

Yass Cyclone: ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটি, একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নর্দান রেলওয়ের

সতর্কতা অবলম্বনে এবার একাধিক ট্রেন বাতিল করল নর্দান রেলওয়ে।

নয়াদিল্লি: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। ইতিমধ্যে বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর সতর্কতা অবলম্বনে এবার একাধিক ট্রেন বাতিল করল নর্দান রেলওয়ে। শনিবার বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২৪ থেকে ২৬ মে-র মধ্যে দিল্লি থেকে ভুবনেশ্বর এবং পুরীর মধ্যে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নর্দান রেলের বিবৃতি অনুযায়ী ১৫ টি বাতিল করা হয়েছে এই সময় পর্বে।

রেল জানিয়েছে,  ২৪, ২৫ এবং ২৬ মে বাতিল করা হল পুরী- নিউ দিল্লি স্পেশাল ট্রেন।

নিউ দিল্লি- পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৩, ২৪ এবং ২৫ মে।

আনন্দ বিহার টার্মিনাল- ভুবনেশ্বর স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৪ মে।

আনন্দ বিহার –পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৪ মে এবং ২৬ মে।

পুরী – আনন্দ বিহার ট্রেন বাতিল ২৬ মে এবং ২৭ মে।

ভুবনেশ্বর- নিউ দিল্লি বাতিল ২৫ মে এবং নিউ দিল্লি – ভুবনেশ্বর বাতিল ২৬ মে।

নিউ দিল্লি – ভুবনেশ্বর স্পেশাল বাতিল থাকবে ২৪  মে।

পুরী – আনন্দ বিহার স্পেশাল বাতিল করা হয়েছে ২৫ মে।

পুরী- যোগনগরী হৃষিকেশ স্পেশাল ট্রেন বাতিল থাকবে ২৫, ২৬, ২৭ মে।

যোগনগরী হৃষিকেশ- পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ২৪, ২৫, ২৬ মে।

ভুবনেশ্বর – নিউ দিল্লি স্পেশাল এবং ভুবনেশ্বর – আনন্দ বিহার স্পেশাল ট্রেন বাতিল  থাকবে ২৬ মে।

আনন্দবিহার- ভুবনেশ্বর বাতিল থাকবে ২৫ মে।

উল্লেখ্য, আগামী ২৬ মে-র মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল, শনিবার  ইয়াস নিয়ে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা।ইয়াস নিয়ে বার্তা পাঠানো হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের কাছে। ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে গওবা বলেন, ''যেসব উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা আছে,সেখানে আগে থেকেই মানুষজনকে সরিয়ে আনা হোক। নৌকা, লঞ্চ সরিয়ে এনে প্রাণহানির আশঙ্কা দূর করুক প্রশাসন। সময়মতো ব্যবস্থা নিলে একজনেরও প্রাণহানি হবে না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget