এক্সপ্লোর

Yass Cyclone in Bhubaneswar : ঘূর্ণিঝড় আসার আগেই ভারী বৃষ্টি, 'ইয়াস এফেক্ট' ভুবনেশ্বরে

ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সাক্ষী থাকল ভুবনেশ্বর। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে ভুবনেশ্বরে। ২৬ মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ইয়াসের। এটা তারই এফেক্ট বলে মনে করছে আবহবিদরা।

ভুবনেশ্বর: ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সাক্ষী থাকল ভুবনেশ্বর। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে ভুবনেশ্বরে। ২৬ মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ইয়াসের। এটা তারই এফেক্ট বলে মনে করছেন আবহবিদরা।

বৃহস্পতিবার ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) জানায়, আগামী ২২ জুনের মধ্যে উত্তর আন্দামান সমুদ্র ও পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। ২৬ তারিখ সন্ধের মধ্যে এই নিম্নচাপ ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় পৌঁছে যাবে। সেখানে ঝড়ের রূপ নিলেই একে ইয়াস বলা হবে।

এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের পরই উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্ক করে দিয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। বিমান বা এভিয়েশন ইউনিটকেও হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ইয়াসের আশঙ্কায় তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিব তথা আন্দামান নিকোবর আইল্যান্ডের প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। অবিলম্বে উপকূলবর্তী জেলায় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। 

ভূষণ বলেছেন, ''ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪মে উত্তর আন্দামান সমুদ্রের ওপর একটা নিম্নচাপ তৈরি হবে। পরে যা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ২৬ মে-র সকালের মধ্যে এই ভয়াবহ ঘূর্ণিঝড় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঝড়ে। এ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপে এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী বৃষ্টি হতে পারে। যা থেকে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।''

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের আশঙ্কা, উপকূলে এই ঘূর্ণিঝড়ের ফলে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়ে যেতে পারে। তাঁর কথায়, একই সঙ্গে ঝড়, বন্যার ফলে শিবিরে আশ্রয় নিতে হবে বহু মানুষকে। সেক্ষেত্রে সামাজিক দূরত্বের বিষয়টা মেনে চলা খুবই কঠিন। ফলে রাজ্যের মুখ্যসচিবদের উপকূলবর্তী এলাকায় আগে থেকেই 'হেলথ সেক্টর ইনসিডেন্ট কমান্ড সিস্টেম', ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম চালু করতে বলেছে কেন্দ্র। এই ক্ষেত্রে নোডাল অফিসার চিহ্নিত করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে সেই নম্বর পাঠিয়ে দিতে বলেছেন স্বাস্থ্যসচিব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget