এক্সপ্লোর

YSRCP Leader Name Change:কথা রাখলেন ওয়াইএসআর কংগ্রেসের নেতা, ভোটে হারায় বদলে ফেললেন নিজের নামটাই

Poll Pledge:ওয়াইএসআর কংগ্রেসের এক নেতা অবশ্য কথা রেখেছেন। জনসেনা পার্টির পবন কল্য়াণের জয় আটকাতে না পারায় কথা মতো নিজের নামটাই বদলে ফেলেছেন

নয়াদিল্লি: ভোট মানে কত আশ্বাস! কিন্তু ফলপ্রকাশের পর সে সবের কে কতটা মনে রাখেন? ওয়াইএসআর কংগ্রেসের (YSRCP Leader Mudragada Padmanabham Changed Name) এক নেতা অবশ্য কথা রেখেছেন। জনসেনা পার্টির পবন কল্য়াণের জয় আটকাতে না পারায় কথা মতো নিজের নামটাই বদলে ফেলেছেন। ওয়াইএসআর কংগ্রেসের সেই নেতার আগে নাম ছিল মুদ্রাগাড়া পদ্মনাভম। এখন তিনি পদ্মনাভ রেড্ডি। একেবারে সরকারি ভাবে নাম বদলেছেন জগন্মোহন রেড্ডির দলের এই নেতা।

বিশদ...
এবারের ভোটে অন্ধ্রে পুরোপুরি পর্যুদস্ত হয়েছে জগনের ওয়াইএসআর কংগ্রেস। কিন্তু ভোটের আগে, তাঁর দলের ওই নেতা প্রত্যয়ী ঘোষণা করেছিলেন, পিথমপুরা বিধানসভা আসন থেকে জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণকে হারাতে না পারলে নিজের নাম বদলে ফেলবেন। বাস্তবে দেখা গেল, ভোটে জিতে গিয়েছেন পবন। এবার কী করবেন পদ্মনাভম? তিনি যে এক কথার মানুষ, সেটা বোঝাতেই কি নামবদলের সিদ্ধান্ত? এদিন সংবাদমাধ্যমকে পদ্মনাভ রেড্ডি বলেন, 'আমাকে নাম বদলের জন্য কেউ জোর করেনি। আমি স্বেচ্ছায় নাম বদলেছি।' তবে জনসেনা পার্টির কর্মী-সমর্থকরা যে নিয়মিত তাঁকে হেনস্থা করছিলেন, সেই অভিযোগও আনেন ওয়াইএসআর কংগ্রেসের নেতা। বলেন, 'যুব যাঁরা আপনাকে (পবন কল্যাণ) ভালোবাসেন, তাঁরা নিয়মিত আমার নামে বিষোদ্গার করে চলেছেন...আমার মতে এটা ঠিক নয়। এভাবে গালিগালাজ করার থেকে আমার মনে হয় এক কাজ করুন...আমাদের একেবারে শেষ করে দিন।' লোকসভা ভোটের কয়েক মাস আগেই ওয়াইএসআর কংগ্রেসে যোগ দিয়েছিলেন কাপু সম্প্রদায়ের এই প্রভাবশালী নেতা। কাপু সম্প্রদায়ের সংরক্ষণের জন্য জোরাল সওয়াল করেন তিনি। এবার কথা রেখে নামবদলের এই সিদ্ধান্ত আরও একবার শিরোনামে এনেছে তাঁকে।

আর যা...
এবারের ভোটে ভরাডুবি হয়েছে ওয়াইএসআর কংগ্রেসের। গণনার দিন দেখা যায়, সময় যত এগোচ্ছে, তত নিজেদের ফলাফলে দৃশ্যতই হতাশ হয়ে পড়েছেন ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থীরা। তাঁদের মতে, সামাজিক উন্নয়ন প্রকল্পের উপর অতিরিক্ত ভরসাই কাল হল ওয়াইএসআর-প্রধানের। তবে একই সঙ্গে টিডিপি-প্রধানের গ্রেফতারি, উন্নয়নের স্লথ গতি এবং রাজ্যে নতুন বড় কোনও বিনিয়োগ  না আসা ক্রমে জগনের দল নিয়ে সাধারণ মানুষের মনে বিতৃষ্ণা তৈরি করে। বার বার একাধিক প্রার্থী বদল করে সাধারণ মানুষের ক্ষোভ সামলানোর একাধিক চেষ্টা জগন করেছিলেন বটে, কিন্তু আখেরে ওয়াইএসআর কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের সমস্ত চেষ্টাই যে অন্ধ্রের মানুষ প্রত্যখ্যান করেছেন সেটা স্পষ্ট। তার উপর, লোকসভা ভোটের আগে, বিজেপি এবং জবসেনা পার্টির সঙ্গে আসন সমঝোতা হয় টিডিপি-র। সব মিলিয়ে লোকসভা ও বিধানসভা, দুই ভোটে নাকাল জগনের দল।

আরও পড়ুন:G-7 সম্মেলনের পরেই ইন্টারনেটে ঝড় তুলেছে মেলোনির এই পুরনো ভিডিও ! দেখে নিন

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget