এক্সপ্লোর

Bangkok Zoo: পর্যটকদের সামনেই চিড়িয়াখানার কর্মীকে ছিঁড়ে খেল সিংহের দল, ২০ বছরের কর্মজীবনের ভয়ঙ্কর সমাপ্তি

Lions Attack Zookeeper: বুধবার তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের Safari World চিড়িয়াখানায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

ব্য়াঙ্কক: পর্যটক ভর্তি চিড়িয়াখানায় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। পর্যটকদের সামনেই চিড়িয়াখানার কর্মীকে ছিঁড়ে খেল সিংহের দল। গত দু’দশক ধরে ওই চিড়িয়াখানার পশুদের সেবা করছিলেন ওই ব্যক্তি। তারাই থাবা বসাল তাঁর শরীরে। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তা চোখে দেখা যায় না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (Lions Attack Zookeeper)

বুধবার তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের Safari World চিড়িয়াখানায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম জিয়ান রাংখারাসামী। গত ২০ বছর ধরে ওই চিড়িয়াখানাতেই কর্মরত ছিলেন তিনি। পশুদের দেখভাল করতেন। বুধবার নিরাপত্তার তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে সটান সিংহের এনক্লোজারে ঢুকে পড়েন। জীবন দিয়ে সেই ভুলের মাশুল গুনলেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। (Bangkok Zoo)

ব্যাঙ্ককের ওই চিড়িয়াখানাটি অত্যন্ত জনপ্রিয়। পর্যটকদের সামনেই জিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহের দল। প্রায় ১৫ মিনিট ধরে তাঁকে ছিঁড়ে খায় চার-পাঁচ সিংহ মিলে। শেষ পর্যন্ত উদ্ধার করে যাও বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে জিয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চোখের সামনে ওই দৃশ্য দেখে আঁতকে ওঠেন পর্যটকরা। গাড়ির হর্ন বাজিয়ে, চিৎকার করে সিংহের দলের নজর কাড়ার চেষ্টা করেন তাঁরা, যাতে জিয়ান পালাতে পারেন। কিন্তু কিছুতেই কাজ হয়নি। চারিদিক থেকে ঘিরে ধরে সিংহের দল জিয়ানকে ছিঁড়ে খেতে শুরু করে। জানা দিয়েছে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই জিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহের দল। টানতে টানতে একটি গাছের কাছে নিয়ে যায়। তার পর শুরু হয় খুবলে খাওয়া।

প্রত্যক্ষদর্শী এক পর্যটক বলেন, “আমরা প্রথমে বুঝতেই পারিনি। ওই ব্য়ক্তি সিংহের দলের পরিচিত, তাই টানছে ভেবেছিলাম। কিন্তু ছিঁড়ে খেতে শুরু করলে পরিস্থিতি বুঝতে পারি।” ব্যাঙ্ককের বন্যপ্রাণ বিভাগের ডিরেক্টর জানিয়েছেন, জিয়ান যখন এনক্লোজারে উপস্থিত হন, সেই সময় সিংহের দল খাবার খাচ্ছিল। একজনের মেজাজ ভাল ছিল না। সে-ই প্রথম ঝাঁপিয়ে পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। PETA-র তরফে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। সিংহের দলকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া উচিত বলে মত তাঁদের। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, গত ৪০ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল সেখানে। ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget