এক্সপ্লোর

Actor Sonu Sood: ফের ত্রাতা সোনু সুদ, এবার প্রাণ বাঁচালেন সহযাত্রীর

Viral News: ইমিগ্রেশন কাউন্টারে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। তাতেই প্রাণ বাঁচে। কিন্তু ঠিক কী ঘটেছিল?

মুম্বই: অনস্ক্রিনে ভিলেনের ভূমিকায় বুক কাঁপালেও, অফস্ক্রিনে 'হিরো'র ভূমিকায় বারবার ভারতবাসীর মন জয় করেছেন সোনু সুদ। পরোপকারী ভাবমূর্তির জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন সোনু সুদ (Sonu Sood)। ফের আরও একবার শিরোনামে তিনি। দুবাই (Dubai) থেকে ফেরার পথে বিমানে এক যাত্রীর প্রাণ বাঁচালেন তিনি। 

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ইমিগ্রেশন কাউন্টারে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। তাতেই প্রাণ বাঁচে। কিন্তু ঠিক কী ঘটেছিল?

ইমিগ্রেশন কাউন্টারে (immigration counter) লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেখানেই হঠাৎ এক মধ্যবয়সী ব্যক্তি (Middle Aged Man) জ্ঞান হারিয়ে পড়ে যান। তা দেখেই এগিয়ে আসেন সোনু সুদ। ওই ব্যক্তির মাথার নীচে বালিশ দেন। তারপরে সঙ্গে সঙ্গে CPR (cardiopulmonary resuscitation) শুরু করেন। বেশ কিছুক্ষণ তা করার পরে জ্ঞান ফিরে আসে ওই ব্যক্তির। গোটা ঘটনা দেখার পর হাততালিতে ফেটে যায় ওই চত্বর। ইমিগ্রেশন অফিসাররা বাহবা দেন সোনু সুদকে। সেখানে উপস্থিত বাকি যাত্রীরাও শুভেচ্ছা জানান। ওই ব্যক্তি জ্ঞান ফিরে পেয়ে উঠে বসতেই হাততালি দিতে থাকেন বাকি যাত্রীরা। ধন্যবাদ জানান ইমিগ্রেশন অফিসাররাও (immigration officer)। যে ব্যক্তির সেবা করেছেন সোনু সুদ। তিনিও কিছুক্ষণ পরে ধন্যবাদ জানান ভারতীয় এই অভিনেতাকে (Indian Actor)।   

বারবার সাহায্য:
কোভিড (Covid) যখন ভারতে হানা দিয়েছিল। কাজ ছেড়ে পায়ে হেঁটে, ট্রেনে ঝুলে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। সেই সময় তাঁদের ত্রাতা হয়ে উঠে আসেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের জন্য ওষুধ জোগাড় করা, তাঁদের জন্য় খাবার জোগাড় করা থেকে শুরু আরও  নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তা সারা দেশে অসম্ভব প্রশংসিত হয়েছিল। নানাভাবে আরও অনেকে সোনু সুদের দেখানো পথে কাজ শুরু করেছিলেন।

কাজেও ব্যস্ত:
কাজের ক্ষেত্রেও বারবার নিজের ১০০ শতাংশ দেন এই অভিনেতা। এই বছরেই রিলিজ হতে চলেছে তাঁর একটি অ্যাকশন থ্রিলার (Action Thriller)। নাম 'ফতে'। বলা হচ্ছে একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। আগে দেখা যায়নি, এমন চরিত্রেই নাকি দেখা যাবে সোনু সুদকে। 

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget