এক্সপ্লোর

Viral News: জামাকাপড় শোকানোর 'লেটেস্ট টেকনিক'! আনন্দ মহিন্দ্রার ট্যুইট নিয়ে হইচই

Viral: ট্যুইটে আনন্দ মহিন্দ্রা কী ছবি শেয়ার করেছেন, আর কী নিয়েই বা এত হইচই হচ্ছে, জেনে নিন।

Viral: সোশ্যাল মিডিয়ায় বরাবরই জনপ্রিয় শিল্পপতি আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)। দেশের নামজাদা বিজনেস টাইকুনের সূক্ষ্ম রসবোধের পরিচয় বারবারই পাওয়া গিয়েছে ট্যুইটারে। মাঝে মাঝে বেশ চমৎকার কিছু জিনিস ট্যুইট করেন তিনি, যা আমাদের এক পলকে অনেক কিছু নতুন শিখিয়ে যায়। সম্প্রতি তেমনই একটি ছবি ট্যুইট করেছেন আনন্দ মহিন্দ্রা। সেখানে জামাকাপড় শোকানোর (Dry Clothes) টেকনিক শেখানো হয়েছে। ব্যাপকভাবে ভাইরাল (Viral) হয়েছে এই ছবি। 

ঠিক কী রয়েছে ওই ছবিতে

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, দু’দিকে পোঁতা রয়েছে খুঁটি। তার মধ্যে টাঙানো রয়েছে একটি দড়ি। তার উপরেই কাপড় শুকোতে দেওয়া হয়েছে। সূর্যের তাপে আর হাওয়ায় শুকিয়ে যাচ্ছে কাপড়। সামনে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে সেদিকেই তাকিয়ে রয়েছেন দুই ব্যক্তি। এই ছবি শেয়ার করে শিল্পপতি বলতে চেয়েছেন যে অনেকসময় একদম ‘লেটেস্ট টেকনোলজি’- ও আমাদের অতীতের শিকড়ে ফিরিয়ে নিয়ে যায়।

আসলে এক সময় জামাকাপড় শোকানোর জন্য মানুষ সূর্যের তাপ কিংবা প্রাকৃতিক হাওয়ার উপরেই নির্ভর করতেন। পরে প্রযুক্তির উন্নতিতে আবিষ্কার হয়েছে ওয়াশিং মেশিন। যেখানে কাপড়া কাচা তো যায়ই, শুকিয়ে নেওয়াও সম্ভব। যে সমস্ত ওয়াশিং মেশিনের দোসর ড্রায়ার, সেখানেই একবারে কাপড় কেচে শুকিয়ে নেওয়া যায়। আজকাল তো আবার অটোম্যাটিক ওয়াশিং মেশিনের যুগ। ইউজার শুধু জামাকাপড়, সাবান আর জল মেপে দিলেই কাজ শেষ। টাইমার সেট করে দিলে জামাকাপড় একদম কেচে শুকিয়ে বেরিয়ে আসবে। সবই মেশিন এবং আধুনিক প্রযুক্তির কৃপায়।

তবে সোলার এবং উইন্ড পাওয়ার ব্যবহার করেও যে কাপড় কাচার পর তা শুকিয়ে নেওয়া যায়, এবং এখনও অনেক বাড়িতেই তা হয়, সেকথাই আরও একবার মনে করিয়ে দিয়েছেন আনন্দ মহিন্দ্রা। ট্যুইট করে তিনি লিখেছেন Sometimes, the ‘latest’ technology is just about going back to the basics…, যার মোটামুটি অর্থ হল প্রযুক্তির সাম্প্রতিকতম বিষয়ও আসলে শিকড়ে ফিরে যাওয়াই...

আনন্দ মহিন্দ্রার ট্যুইট করা এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই ধন্যবাদ জানিয়েছেন শিল্পপতিকে। সেই সঙ্গে প্রযুক্তির রমরমার যুগে অতীতের ‘টেকনিক’ মনে করিয়ে দেওয়ার জন্য আনন্দ মহিন্দ্রাকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- বুলেটের ধাক্কা 'সামলে' ইউক্রেনীয় সেনার রক্ষাকবচ আইফোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget