এক্সপ্লোর

Viral News: বুলেটের ধাক্কা 'সামলে' ইউক্রেনীয় সেনার রক্ষাকবচ আইফোন

iPhone Saves Life: আয়ু বাড়াল আইফোন! কোনও মজা নয়। গাঁজাখুরি গল্প তো নয়ই। একেবারে হাতেগরম প্রমাণ রয়েছে আইফোনের আজব কীর্তির। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের এক সেনা আধিকারিকের সঙ্গে।

কিইভ: আয়ু (Lifeguard) বাড়াল আইফোন (iPhone)! কোনও মজা নয়। গাঁজাখুরি গল্প তো নয়ই। একেবারে হাতেগরম প্রমাণ রয়েছে আইফোনের আজব কীর্তির। কী রকম? তা হলে খোলসা করেই বলা যাক। 

কী ঘটেছিল?

ঘটনাটি ঘটেছে ইউক্রেনের (ukraine) এক সেনা আধিকারিকের সঙ্গে। দেশে ধুন্ধুমার চলছে। রুশ হামলার বিরুদ্ধে যখন তখন লড়াই করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পকেট বা হাত, সাধের 'আইফোন ইলেভেন প্রো' নিয়ে কোথাওই যাতায়াত সম্ভব নয়। তাই ফোনটি যত্ন করে ব্যাকপ্যাকে রেখে দিয়েছিলেন ওই ইউক্রেনীয় সেনা। কিন্তু ব্যাকপ্যাক থেকে সেটি বের করতেই চক্ষু চড়কগাছ তাঁর। একী! আইফোনের পিছনে কিনা একটা আস্ত বুলেট (bullet) ঢুকে!
স্বাভাবিক ভাবেই তার পর ফোনটি আর ব্যবহারের অবস্থায় ছিল না। কিন্তু যে ভাবে অ্যাপলের ওই অত্যন্ত জনপ্রিয় প্রোডাক্ট বুলেট 'হজম' করেছে তাতে চক্ষু চড়কগাছ অনেকের। সঙ্গে বিস্ময়, ফোনটি না থাকলে কী হত? তা হলে হয়তো ব্যাকপ্যাক ফুঁড়ে ইউক্রেনের সেনাকেই ওই গুলি  ছিন্নভিন্ন করে দিত। সাধারণ ভাবে বললে, এক্ষেত্রে অন্তত 'বুলেটপ্রুফ ভেস্ট'-র কাজ করেছে আইফোন ইলেভেন প্রো।

হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

নিজের ফোনের কীর্তির ভিডিও 'রেডিট'-এ শেয়ার করেছিলেন ইউক্রেনের সেনাবাহিনীর ওই আধিকারিক। তার পর থেকে হইহই করে ভাইরাল হয়েছে সেটি। কেউ মজা করে লিখেছেন, 'শট অন আইফোন বা শট ইন আইফোন।' কারও আবার রসিকতা, 'অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টরস অ্যাওয়ে'। পরামর্শের বন্যাও এসেছে সোশ্যাল মিডিয়ায়। এক জন লিখেছেন, 'স্মার্টফোনে ব্যবহৃত উপকরণ দিয়ে বুলেটপ্রুফ ভেস্ট কেন বানানো হচ্ছে না? অনেক হালকা হত তা হলে।'   
গত ফেব্রুয়ারি থেকে রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে তুলকালাম সোশ্যাল গোটা দুনিয়া। কথাবার্তা সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। গুলিগোলা থেকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কিইভকে হারাতে কোনও কিছুই বাদ দিচ্ছে না মস্কো। যথাসাধ্য জবাব দিচ্ছে কিইভ-ও। 
এ সবের মধ্যে আইফোনের রক্ষাকবচ হয়ে ওঠার ভিডিও সামান্য হলেও হালকা করেছে ভারী পরিবেশটা। 

আরও পড়ুন:কিছুটা কমলেও, রাজ্যে দৈনিক সংক্রমণ আড়াই হাজারের ওপরেই

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget