এক্সপ্লোর

General Knowledge Story: কোথাও ক্যাশ মেশিন, কোথাও এনি টাইম মানি, বিশ্বজুড়ে এটিএম-এর নানা ডাকনাম !

ATM Different Names: ভালবেসে বাচ্চাদের নাম দেওয়ার মতোই এটিএম-এর বিভিন্ন নাম রয়েছে। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন নামে ডাকা হয় এটিএম-কে।

কলকাতা: নাম এটিএম। কার্ড প্রবেশ করিয়ে পিন দিলে টাকা বেরিয়ে আসে। কিন্তু এই যন্ত্রটারই নাকি হরেকরকম নাম রয়েছে। একেক দেশে একেক নামে ডাকা হয় এটিএম-কে। এটিএম-এর আসল কমবেশি সবাই জানেন। অটোমেটেড টেলার মেশিনকেই সংক্ষেপে এটিএম বলা হয়ে থাকে। কিন্তু একটা নামেই ডাকতে হবে, এমন মাথার দিব্যিও তো কেউ দেয়নি। তাই নিজের পছন্দমতো যে যেমন পারেন, তাতেই ডাকেন। এই ভাবেই বিভিন্ন দেশে বিভিন্নরকম নামে ডাকা হয় এটিএমকে।

এটিএম-এর ডাকনাম অনেক (ATM names in different countries)

ছোট্ট বাচ্চাকে যেমন পরিবারের একেকজন সদস্য একেকটি নামে ডাকেন। তেমনই অবস্থা এটিএম-এর। স্বাভাবিকভাবেই এর প্রতি ভালবাসা বেশি! আর তাই নানারকম নাম। যেমন ধরা যাক, ব্রিটেনের কথা। সেই দেশেও তিন চাররকম নামে ডাকা হয় এটিএম-কে। কেউ বলেন ক্যাশপয়েন্ট, কেউ আবার ক্যাশ মেশিন, কোথাও আবার হোল ইন দ্য ওয়াল। এমন নামকরণের কারণ রয়েছে। ওই দেশে বেশ কিছু এটিএম এমন দেওয়ালের গায়ে বসানো। এটিএম-এর পুরো নাম অটোমেটেড টেলার মেশিন (Automated Teller Machine) মূলত বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু এর প্রতিবেশী দেশ কানাডায় আবার এর নাম আলাদা। একে বলা হয় অটোমেটিক ব্যাঙ্কিং মেশিন - এবিএম! 

তবে এছাড়াও, এটিএম সম্পর্কে আরও নানা মজার তথ্য জানা যায় (ATM Facts)। যেগুলোও কম আশ্চর্যের নয়। যেমন ধরা যাক, এই কার্ডের পিনের কথা। পিন শব্দটির পুরো অর্থ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। প্রথম যখন এই পিন তৈরি করা হয়, তখন এটিএম আবিষ্কর্তা জন শেফার্ড ব্যারন ছিলেন এর পুরোধা। তিনি ছয় ডিজিটের এটিএম পিন রাখতে চেয়েছিলেন। কিন্তু তা আর রাখা হয়নি। কারণ তাঁর স্ত্রী ছয়টি ডিজিট মনে রাখতে পারতেন না। তাই চার ডিজিটের পিন (ATM less known facts) রাখা হয় শেষ পর্যন্ত! 

আবার আরেকটি আশ্চর্যের ব্যাপার হল এটিএম থেকে সোনা তোলা। এটিএম থেকে টাকা তো তোলা যায়। কিন্তু এর পাশাপাশি সোনা তোলার সুবিধাও রয়েছে। আর তা রয়েছে আবু ধাবিতে। সেখানে এটিএম-এ কার্ড ঢুকিয়ে পিন দিলেই সোনার পাত বেরিয়ে আসবে। মোট ৩০০-এরও বেশি ধরনের সোনা রয়েছে সেই এটিএম বাক্সে ! আবু ধাবির এমিরেটস প্যালেস হোটেলে গেলেই দেখা পাওয়া যাবে সেটির।

আরও পড়ুন - General Knowledge Story: শামুকের কি দাঁত আছে ? কটা ? জানলে চমকে উঠতে পারেন যে কেউ

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget